IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> পরিষদীয় ব্যবস্থাই চালু হতে পারে আফগানে

পরিষদীয় ব্যবস্থাই চালু হতে পারে আফগানে

ধূমকেতু নিউজ ডেস্ক : গণতান্ত্রিক পদ্ধতি নয়, পরিষদীয় ব্যবস্থাই চালু হবে আফগানিস্তানে। এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তালিবানের শীর্ষ নেতা হাইবাতুল্লা আখুন্দজাদা।

তিনি বলেন, “গণতান্ত্রিক পদ্ধতি একেবারেই নয়। কারণ আমাদের দেশে সেই ভিত্তি নেই। তবে আফগানিস্তানে কী ধরনের রাজনৈতিক ব্যবস্থা জারি হবে তা সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। শরিয়া আইন। এবং এটাই শেষ কথা।”

তবে যে ব্যবস্থাই চালু হোক না কেন, আখুন্দজাদা-ই যে তার মাথায় বসতে চলেছেন, তেমনই আভাস দিয়েছেন আখুন্দজাদা ঘনিষ্ঠ এক তালিবান নেতা ওয়াহিদুল্লা হাশিমি। তাঁর কথায়, “দেশে পরিষদীয় ব্যবস্থা চালু হলে তার প্রধান দায়িত্বে থাকতে পারেন আখুন্দজাদা। সেই পদ দেশের প্রেসিডেন্ট পদের সমতুল্য হবে।”

আখুন্দজাদার পরই রয়েছেন তিন তালিবান নেতা। তাঁরা হলেন, মোল্লা ওমরের ছেলে মৌলবি ইয়াকুব, সিরাজউদ্দিন হক্কানি এবং আব্দুল গনি বরাদর। আখুন্দজাদা যদি প্রেসিডেন্ট পদ গ্রহণ না করেন, তা হলে এই তিন জনের মধ্যে কাউকে সেই দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন হাশিমি। তবে এই সপ্তাহের শেষেই সব কিছু স্থির হয়ে যাবে বলে আভাস দিয়েছেন এই তালিবান নেতা।

হাশিমি আরও জানিয়েছেন, আফগান সেনা এবং পাইলটদের সঙ্গে যোগাযোগ করছে তালিবান। তাঁদের সামিল করে দেশে একটা নতুন বাহিনী গড়ে তোলার চিন্তাভাবনা শুরু হয়েছে। সেই বাহিনীতে তালিবান যোদ্ধারাও থাকবেন। তবে বাহিনীতে যে আমূল পরিবর্তন আনা হবে সেই ইঙ্গিতও দিয়েছেন হাশিমি।

বিশেষ করে আফগান পাইলটদেরই দলে সামিল করার উপর জোর দেওয়া হচ্ছে। কারণ তালিবানের কাছে দক্ষ পাইলটের অভাব। আফগান সেনার পাইলটরা কেউ তুরস্কে, কেউ আবার জার্মানি এবং ইংল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছেন।

হাশিমি বলেন, “আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের আহ্বান জানিয়েছি কাজে ফেরার জন্য।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31