IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> আফগানে শান্তি ফেরাতে সহযোগিতার ঘোষণা ইরান-রাশিয়ার

আফগানে শান্তি ফেরাতে সহযোগিতার ঘোষণা ইরান-রাশিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে নিজ নিজ দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। বুধবার এক টেলিফোনালাপে দুই প্রেসিডেন্ট এ প্রস্তুতি ঘোষণা করেন।

তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রেসিডেন্ট রায়িসি বলেন, আফগানিস্তানে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে ইরান সব সময় অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানের সকল পক্ষ দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সুযোগকে কাজে লাগিয়ে তাদের দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারবে বলে তেহরান আশা করছে।

টেলিফোনালাপে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ওপরও জোর দেন ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি সব সময় অগ্রাধিকার পেয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো দূর করে সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচন করতে চাই।” তিনি সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের সদস্যপদ লাভে সহযোগিতা করার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

টেলিফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিনও ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা করার যে আগ্রহ প্রকাশ করেছেন তাকে স্বাগত জানায় মস্কো। পুতিন দু’দেশের মধ্যে একটি ব্যাপকভিত্তিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরেরও আগ্রহ প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31