IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘নিরাপত্তা নিশ্চিত করেই ভ্যাকসিন আনা হয়েছে’

‘নিরাপত্তা নিশ্চিত করেই ভ্যাকসিন আনা হয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা আমদানির ব্যাপারে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই শুধুমাত্র বিশ্বস্ত দেশগুলো থেকে তা আনা হয়েছে।

গতকাল (রোববার) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে করোনা পরিস্থিতির ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “শত্রুদের প্রতি চরম অবিশ্বাস থাকার কারণ আমরা শত্রুদেরকে বিশ্বাস করি না এবং তাদেরকে আমাদের জনগণের দেহে টিকা দেয়ার সুযোগ দিতে পারি না। কারণ আমরা জানি যে, শত্রুদের নিশ্চিত লক্ষ্য হচ্ছে ইরানি জনগণকে পঙ্গু বানানো।” এ সময় তিনি বলেন, অর্থনীতি নিষেধাজ্ঞা হচ্ছে ইরানি জনগণকে পঙ্গু বানানোর ক্ষেত্রে তাদের প্রথম ষড়যন্ত্র।

জেনারেল সালামি বলেন, জৈব অস্ত্র ব্যবহার করা শত্রুদের সামরিক নীতি অবিচ্ছেদ্য অংশ। তিনি প্রশ্ন রেখে আরো বলেন- “আমরা যা জানি না তা কী করে আমাদের জনগণের দেহে পুশ করার সুযোগ দিতে পারি?”

করোনাভাইরাসকে ঘিরে চলমান প্রপাগান্ডা সম্পর্কে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, এগুলো হচ্ছে শত্রুদের মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ তারা এ ধরনের প্রচারণা চালিয়ে দেখাতে চায় যে, ইরান তাদের ওপর নির্ভরশীল এবং তাদেরকে ইরানের প্রয়োজন।

বিদেশি ভ্যাকসিন কেনার ব্যাপারে যখন ইরান রক্ষণশীল নীতি গ্রহণ করে তখন বিভিন্ন দেশ এবং তাদের গণমাধ্যম তেহরানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এরই জবাবে মূলত জেনারেল আমি এসব কথা বলেছেন।

তিনি বলেন, “আমাদের দেশ বিশ্বের যেকোন দেশের চেয়ে আলাদা কারণ আমরা যখন রহস্যজনক ও জটিল বৈশ্বিক রোগ মোকাবেলা করছি তখনই আমাদেরকে মারাত্মক রকমের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হচ্ছে। নিষেধাজ্ঞার কারণে জরুরি ওষুধপত্র এবং করোনাভাইরাসের টিকা কেনার জন্য আমরা আমাদের অর্থ ব্যবহার করতে পারছি না।”

আইআরজিসি প্রধান বলেন, “শত্রুরা আমাদেরকে জিজ্ঞেস করে কেন আমরা আমেরিকা থেকে ভ্যাকসিন আমদানি করি না। ভ্যাকসিন কেনার জন্য আমেরিকা আমাদের আটককৃত সম্পদ অবমুক্ত করতে দিচ্ছে না। তাহলে তারা কিভাবে এই সাংঘর্ষিক অবস্থাকে যুক্তিযুক্ত বলে তুলে ধরে? আমরা এমন পরিস্থিতির মধ্য দিয়ে কাজ করছি।”#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31