IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> সুইফট’র বিকল্প নিয়ে কাজ করছে রাশিয়া

সুইফট’র বিকল্প নিয়ে কাজ করছে রাশিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন নিয়ন্ত্রিত সুইফট আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়া এখনই বেরিয়ে যাবে না কারণ এই ধরনের পদক্ষেপ সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান দিমিত্রি বিরিচেভস্কি বলেন, “সুইফট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আসন্ন কোনো দৃশ্যমান বিপদ আমাদের জন্য নেই। আমি মনে করি সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ধারণাটি কোনো বাজারসংশ্লিষ্ট পদক্ষেপ নয় বরং এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক পদক্ষেপ। কেউ এই মুহূর্তের জন্য প্রস্তুত নয়, সবাই এখন ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি বলেন, সুইফট সিস্টেমের বিকল্প নিয়ে কাজ করছে রাশিয়া তবে তিনি জোর দিয়ে বলেন এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। দিমিত্রি বিরিচেভস্কি বলেন, “আমি মনে করি দীর্ঘ সময় ধরে এই কাজ চলবে।”

এর আগে গত মে মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ওলগা স্কোরোবোগাতোভা প্রথম জানিয়েছিলেন যে, তার দেশ সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন থেকে রাশিয়ার ব্যাংকগুলো লেনদেনের ক্ষেত্রে ফাইনান্সিয়াল মেসেজিং সিস্টেম অনুসরণ করবে।

২৯ এপ্রিল ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে জানিয়েছিল যে, রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের কথিত ঘটনায় তারা সুইফট সিস্টেম থেকে রাশিয়াকে বহিষ্কার করেছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31