IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> প্রবাস >> টপ নিউজ >> অর্থ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা

অর্থ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : কাবুল নিয়ন্ত্রণে নেয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে তালেবান। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণার মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

মঙ্গলবার আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের অর্থমন্ত্রী হয়েছেন গুল আগা। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সদর ইব্রাহিম আর গোয়েন্দাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে নাজিবুল্লাহকে। একইসঙ্গে কাবুলের গভর্নর করা হয়েছে মোল্লা শিরিনকে। আর রাজধানীর মেয়র করা হয়েছে হামদুল্লাহ নোমানিকে। অন্যদিকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে হাজি মোহাম্মদ ইদ্রিসকে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে বেশ কিছুদিন ধরেই সরকার গঠনের তোড়জোড় চালায় তালেবান। এ নিয়ে কাবুলে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন’র চেয়ারম্যান আবদুল্লাহ আবদুল্লাহসহ শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করে। ওই বৈঠকে অংশগ্রহণমূলক সরকার গঠন নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

তালেবানের এক শীর্ষ নেতা রয়টার্সকে বলেন, নতুন সরকারের পূর্ণাঙ্গরূপ সেপ্টেম্বরের মধ্যে ঘোষণা দেয়া হবে। এটি মূলত মার্কিনসহ সব বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে তালেবান।

এর আগে শনিবার নতুন সরকার গঠনের জন্য কাবুলে ফিরেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক প্রধান মোল্লাহ বারাদার। গণমাধ্যমগুলো বলছে, বারাদারই হতে পারেন আফগানিস্তানের নতুন সরকারের প্রধান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930