IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> আফগান নাগরিকদের নিরাপদ প্রত্যাবসনের আহ্বান

আফগান নাগরিকদের নিরাপদ প্রত্যাবসনের আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি দেশগুলোর আন্তর্জাতিক সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশটি ত্যাগে ইচ্ছুক বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার বিষয়ে সার্বিক সহযোগিতার বিষয়ে জোর দিয়েছে ৫৭ সদস্যের সংগঠনটি।

গত রোববার আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক আয়োজন করে ওআইসি। বৈঠকে ওআইসির মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমেন ক্ষমতাসীন শাসকদের (তালেবান) আন্তর্জাতিক মানবাধিকার আইন, বেঁচে থাকার অধিকার এবং নিরাপত্তার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান। সৌদি আরবভিত্তিক সংগঠনটি চূড়ান্ত ইশতেহারে বলা হয়, বৈঠকে সব পক্ষকে আফগান জনগনের স্বার্থকে এগিয়ে নেয়া, সহিংসতা ত্যাগ করার এবং অবিলম্বে আফগান সমাজে নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করার আহ্বান জানানো হয়।’

ইশতেহারটিতে আরো বলা হয়, ‘বৈঠকে নিরাপদ প্রত্যাবসন অভিযানের ওপর জোর দেয়া হয় এবং যে নাগরিকরা আফগানিস্তান ছেড়ে যেতে চায় তাদেরকে অবশ্যই সে অনুমতি দেয়া উচিত।’

ওআইসির সদস্যরা আফগানিস্তানের ভবিষ্যতের জন্য দেশটির সব পক্ষ ও জনগনের প্রতিনিধিদের মধ্যে অর্ন্তভুক্তিমূলক আলোচনার ওপর গুরুত্ব দেন। তারা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত নাগরিক ও শরনার্থীদের প্রবাহ বৃদ্ধির ফলে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আফগানিস্তান যেন কখনো সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে না পারে তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় আফগান নের্তৃত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। এছাড়া শান্তিপূর্ণ উপায়ে আন্তঃআফগান বিভেদগুলো সমাধান করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। সূত্র: এএনআই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31