IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> কাবুল বিমানবন্দরে মার্কিন সেনা কত?

কাবুল বিমানবন্দরে মার্কিন সেনা কত?

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলার পর সেখানের মার্কিন সৈন্যের পরিসংখ্যান জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

খবরে জানানো হয়, বর্তমানে কাবুল বিমানবন্দরে ৫ হাজার ৮০০ মার্কিন সৈন্য রয়েছে। এছাড়াও ১ হাজার ব্রিটিশ সৈন্য রয়েছেন আলোচিত ওই বিমানবন্দরে।

বিবিসি জানায়, এখন পর্যন্ত আফগানিস্তান থেকে ১ লাখ ৪ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। তার মধ্যে ৬৬ হাজার যুক্তরাষ্ট্রে এবং ৩৭ হাজার বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময়সীমা ঠিক করেছে, তবে অনেক আফগান ওই সময়ের মধ্যেই দেশ ছাড়তে বিমানবন্দরে ছুটে আসছেন।

শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ৫ হাজার মানুষ কাবুল বিমানবন্দরে এখনও অপেক্ষা করছেন এবং আরও অনেকে তল্লাশি চৌকি পার হওয়ার চেষ্টা করছেন।

এদিকে কানাডা, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ডেনমার্কসহ বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে হামলা সত্ত্বেও কাবুল থেকে লোকজনকে মার্কিন বিমানে করে সরিয়ে নেয়ার অভিযান অব্যাহত থাকবে। আমাদেরকে এই অভিযান সম্পন্ন করতেই হবে এবং আমরা তা করবো।

বৃহস্পতিবারের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনই মার্কিন সেনা সদস্য বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে আরও বলা হয়, গত ১৫ আগস্ট কাবুল তালেবানের দখলে চলে যাওয়ার পর সেখান থেকে এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31