IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> কে এই ক্রিস্টোফার?

কে এই ক্রিস্টোফার?

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবানের বেঁধে দেওয়া সময়ের আগেই আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন বাহিনী। ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রসহ সব পশ্চিমা দেশকে আফগান ছাড়ার নির্দেশ দিয়েছিল তালেবান।

৩০ আগস্ট সোমবার মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগ করেছে বলে জানিয়েছে পেন্টাগন। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধের ‍চূড়ান্ত সমাপ্তি ঘটল।

সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার আগে কূটনীতিবিদ এবং মার্কিন নাগরিকসহ অসংখ্য মানুষকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। ওই দিন শেষ সি-১৭ বিমানে রওনা দিয়েছেন মার্কিন সেনা ক্রিস্টোফার টি ডোনাহুও।

দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের যে লক্ষাধিক সেনা আফগানিস্তানের পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন, তাদেরই একজন ক্রিস্টোফার। আফগানিস্তান ছেড়ে চলে আসা তিনিই যুক্তরাষ্ট্রের শেষ সেনা।

৩০ আগস্ট সেনা প্রত্যাহার সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তার নাম ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নিজের অজান্তেই ইতিহাসে নাম লেখান ক্রিস্টোফার।

উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল হিসাবে কর্মরত ক্রিস্টোফার। ২০২০ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

নিউইয়র্ক ওয়েস্ট পয়েন্টের আমেরিকার মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক পাশ করার পর ১৯৯২ সালে কর্মজীবন শুরু করেন ক্রিস্টোফার। প্রথমে মার্কিন সেনার ইনফ্যান্ট্রি শাখার সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে যোগ দিয়েছিলেন।

কর্মজীবনের প্রথম কয়েক বছর দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি শাখায় কর্মরত ছিলেন ক্রিস্টোফার। পরবর্তীকালে বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

দীর্ঘ ২৯ বছরের কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ক্রিস্টোফার। কখনো স্কোয়াড্রন অপারেশন অফিসার, কখনো স্কোয়াড্রন অফিসার। কখনো আবার ট্রুপ কমান্ডার, সিলেকশন অ্যান্ড ট্রেনিং ডিটাচমেন্ট কমান্ডার, অপারেশন অফিসার, ডেপুটি কমান্ডার বা ইউনিট কমান্ডার। বিভিন্ন সময়ে এসব পদের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

পূর্ব ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অপারেশন ইরাকি ফ্রিডম, অপারেশন নিউ ডন, অপারেশন ফ্রিডম সেন্টিনেল— অংশ নিয়েছেন তিনি।

সেনাবাহিনীর উচ্চপদে থাকার গুরুদায়িত্ব এবং উল্লেখযোগ্য মিশনের ভার কাঁধে নিয়ে ২৯ বছর পথ চলা ক্রিস্টোফার কাজের মধ্যেও পড়াশোনা চালিয়ে গেছেন। স্নাতক হওয়ার ২১ বছর পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে আর্মি ওয়্যার কলেজের ফেলোশিপ নিয়ে ওই ডিগ্রি অর্জন করেন তিনি।

৩০ আগস্ট কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর ছাড়ার সময় নাইট ভিশন ক্যামেরায় তার এই ছবিটি তোলা হয়েছে। সবুজ রঙের এই ছবির পিছনে রয়েছে কাবুল বিমানবন্দর। আমেরিকার শেষ সি-১৭ বিমানে করে আফগানিস্তান ত্যাগ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31