IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> ইসরাইলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির চেষ্টায় হামাস

ইসরাইলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির চেষ্টায় হামাস


ধূমকেতু নিউজ ডেস্ক : হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছেন যে ইসরাইলে বন্দী ফিলিস্তিনিদের মুক্ত করতে চেষ্টা করছে তার সংগঠন। তিনি এ বিষয়ে সকল ফিলিস্তিনিদের নিশ্চয়তাও দিয়েছেন। শনিবার আনাদোলু এজেন্সি এমন সংবাদ প্রকাশ করেছে।

শনিবার হামাস তাদের এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ায় আনহার আল-দিককে ফোনে অভিনন্দন জানিয়েছেন ইসমাইল হানিয়া। ওই সময় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলের কারাগার থেকে সকল ফিলিস্তিনিকে মুক্ত করার জন্য হামাসের প্রচেষ্টা চলছে।

বৃহস্পতিবার ইসরাইলের সামরিক আদালত শর্ত সাপেক্ষে আনহার আল-দিককে মুক্তি দিয়েছে। মুক্তির সময় আনহার আল-দিক নয় মাসের গর্ভবতী ছিলেন।
ইসরাইলের ওফার সামরিক আদালত তাকে ১২ হাজার পাঁচ শ’ মার্কিন ডলারের বিনিময়ে জামিন দেয়। এখন তিনি গৃহবন্দী অবস্থায় তার পরিবারের সাথে আছেন। আনহার আল-দিকের আইনজীবী আকরাম সামারা এ সকল তথ্য দিয়েছেন।

হানিয়া বলেন, ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্ত করার বিষয়টিকে হামাস ভীষণ গুরুত্ব দিচ্ছে। কারাবন্দী ফিলিস্তিনিরা অবিচল থাকার কারণে তাদের প্রশংসা করেছেন তিনি।

ইসরাইলের কারাগারে চার হাজার আট শ’ ৫০ ফিলিস্তিনি বন্দী আছেন। এ সকল বন্দীদের মধ্য ৪১ নারী আর ২২৫ শিশু রয়েছেন। এছাড়া ৫৪০ জনের মতো লোককে কোনো কারণ ছাড়াই প্রশাসনিক আদেশে ইসরাইলি কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এছাড়া চার ইসরাইলিকে আটক করে রেখেছে হামাস। তাদের মধ্যে দু’জন ইসরাইলি সেনা।

এদিকে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন করতে মধ্যস্থতা করছে মিসর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31