ধূমকেতু নিউজ ডেস্ক : বলিভিয়ার কোচাবাম্বা প্রদেশে বাস দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।
স্থানীয় প্রশাসন জানায়, পাহাড়ি এলাকা ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুইশ’ মিটার গভীর খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে ২১ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যম গুলোর দাবি, পাহাড়ি এলাকা হওয়ায় অঞ্চলটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news