IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> লিড নিউজ >> নর্থ মেসিডোনিয়ার হাসপাতালে আগুনে ১০ কোভিড রোগীর মৃত্যু

নর্থ মেসিডোনিয়ার হাসপাতালে আগুনে ১০ কোভিড রোগীর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : নর্থ মেসিডোনিয়ার কোভিড হাসপাতালে আগুনে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, তোতোভোর মূল সড়কের পাশে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।

স্থানীয় সময় বুধবার এ আগুন এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দমকলকর্মীরা নিভিয়ে ফেলেন।

স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস সতর্ক করে দিয়ে বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টুইটারে তিনি লেখেন, এটি খুবই দুঃখের একটি দিন।

তিনি জানান, জরুরিভাবে বেশ কিছু রোগীকে রাজধানী স্কোপজের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভেঙ্কো ফিলিপস আগুনকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

আগুন লাগার সময় ওই হাসপাতালে কত রোগী চিকিৎসাধীন ছিলেন তা জানা যায়নি।

এ অস্থায়ী হাসপাতালটি গত বছর করোনা রোগীদের জন্য উৎসর্গ করা হয়।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে ২০ লাখ মানুষের বসবাস। মেসিডোনিয়ায় এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ছয় হাজার ১৫৩ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31