IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘মিয়ানমারে সেনাবাহিনীর সংঘর্ষ’ দেশ ছেড়ে ভারতে যাচ্ছে মানুষ

‘মিয়ানমারে সেনাবাহিনীর সংঘর্ষ’ দেশ ছেড়ে ভারতে যাচ্ছে মানুষ


ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের ভারত সীমান্ত ঘেষা শহর থ্যান্টলাং এ আবারও সেনা অভ্যুত্থান বিরোধীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে দেশটির সেনাবাহিনীর। এরপর থেকেই থ্যান্টলাং ছাড়তে শুরু করেছে বহু মানুষ।

বুধবার শহরের বেশ কয়েকটি বাড়িতে কামান দিয়ে হামলা করে সেনাবাহিনীর সদস্যরা। বিবিসির তথ্য মতে এই আগুনে পুড়ে গেছে অন্তত ২০ টি বাড়ি। পুড়িয়ে দেয়া ঘরের আগুন নেভানোর চেষ্টা করছিলেন এক খ্রিষ্টান যাজককে। তাকেও গুলি করে হত্যা করা হয়েছে।

এঘটনায় একদিনে ভারতে পালিয়ে গেছে এই শহরের অন্তত আট হাজার বাসিন্দা।

স্থানীয় বাস্তুচ্যুতদের সাহায্যকারী সংগঠন থান্টল্যাং প্লেসমেন্ট অ্যাফেয়ার্স কমিটির মুখপাত্র সালাই লিয়ান জানান, সামরিক বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি ঢুকে গুলি করা শুরু করলে পালিয়ে যেতে শুরু করে মানুষ।

থান্টল্যাং এর এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমে জানান, শুধুমাত্র সামরিক আইনের সাথে সহমত যারা তারাই এখন আছে। বাকিরা শহর ছেড়ে পালিয়েছে।

ভারতের মিজোরাম রাজ্যে একটি সুশীল সমাজ গোষ্ঠীর প্রধান বলেছেন, এক সপ্তাহে মিজোরামের দুটি জেলাতেই অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ এসেছে মিয়ানমার থেকে।

এদিকে থান্টল্যাং এর এই পরিস্থিতিকে ‘জীবন্ত নরক’ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক থমাস অ্যান্ডুজ।

আগস্টে জেনারেল মিন অং হ্লিয়াং নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করার পর থেকেই দেশটির জরুরী অবস্থার মেয়াদ বাড়ানোর পরিস্থিতি তৈরি হয়।

গেল ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর পুরো মিয়ানমারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির রাজনৈতিক সহযোগিতা সমিতির মত, সেসময় এক হাজারের বেশি মানুষ হত্যা করে সেনাবাহিনী। আটক করে ছয় হাজারের বেশি মানুষ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31