IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে ৩০০০ ধর্মগুরুর বিরুদ্ধে

যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে ৩০০০ ধর্মগুরুর বিরুদ্ধে


ধূমকেতু নিউজ ডেস্ক : ফ্রান্সের ক্যাথলিক গির্জাগুলোতে শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটে আসছে ১৯৫০ সাল থেকে। দেশটির বিভিন্ন গির্জার তিন হাজারের বেশি ধর্মগুরুর হাতে দীর্ঘদিন ধরেই শিশুরা নির্যাতিত হয়ে আসছিল বলে সম্প্রতি একটি তদন্তে উঠে এসেছে।

মঙ্গলবার আড়াই হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি জমা দেবেন তদন্ত কর্মকর্তা জঁ ম্যাক সুভি।

“প্রায় আড়াই বছর ধরে চলা তদন্তে গির্জা, আদালত এবং পুলিশের নথিপত্র পর্যালোচনা এবং ভুক্তভোগীদের বক্তব্য বিবেচনায় নেয়া হয়েছে,” বলেন এই কর্মকর্তা।

এই তদন্তে বিভিন্ন গির্জার এক লাখ ১৫ হাজার জন পুরোহিতর তথ্য পর্যালোচনা করা হয়। সেখান থেকেই শিশুদের ওপর যৌন নির্যাতন করার প্রমাণ মিলেছে তিন হাজারের বেশি জনের বিরুদ্ধে। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তা।

তদন্ত কমিশনের এক সদস্য বলেন, “এই তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে এলে বিস্ফোরণ ঘটতে পারে, ফেঁসে যেতে পারেন এত দিন পর্দার আড়ালে থাকা নামী ব্যক্তিরাও।”

২০১৮ সালে একটি গির্জায় শিশু নির্যাতনের ঘটনা খুব বেশি আলোচনায় আসার পর তদন্ত কমিশন গঠন করে বিশপ’স করফারেন্স অব ফ্রান্স সিইএফ।

সে সময় একটি টেলিফোন হটলাইন চালু করা হয় এবং বলা হয় শিশু নির্যাতনের ঘটনা ঘটলেই এই হটলাইনে ফোন দিতে। এরপর থেকে কয়েক মাসেই হাজার হাজার অভিযোগ আসতে থাকে।

এদিকে এ ঘটনায় তোলপাড় শুরু হলে ক্যাথলিক চার্চের আইন পরিবর্তন করেন পোপ ফ্রান্সিস। পরিবর্তিত আইনে বলা হয়, চার্চে যৌন নির্যাতনকারী স্পষ্টত অপরাধী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31