IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> কাল শপথ নেবেন মমতা ব্যানার্জি

কাল শপথ নেবেন মমতা ব্যানার্জি


ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি শপথ নেবেন বৃহস্পতিবার (৭ অক্টোবর)। তার সাথে ওইদিন আরও শপথ নেবেন তৃণমূলের সদ্য বিজয়ী বাকী দুই বিধায়ক-আমিরুল ইসলাম এবং জাকির হোসেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজ্য বিধানসভায় তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়।

মঙ্গলবার এক টুইট বার্তায় এ কথা জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।

সম্প্রতি রাজ্যের দক্ষিণ কলকাতার ‘ভবানীপুর’ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হন মমতা ব্যানার্জি। ৫৮ হাজার ৮৩৫ ভোটে তিনি পরাজিত করেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে।

অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূল প্রার্থী জাকির হোসেন ৯২ হাজারের বেশি ভোটে হারান বিজেপি প্রার্থী সুজিত দাসকে এবং সামসেরগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন আমিরুল ইসলাম। ২৬ হাজারের বেশি ভোটে তিনি পরাজিত করেন কংগ্রেস প্রার্থী জইদুর রহমানকে।

ভারতের সংবিধান অনুযায়ী, রাজ্যপাল বা তার মনোনীত কোনো ব্যক্তি বিধায়কদের শপথবাক্য পাঠ করাতে পারেন। সেক্ষেত্রে বিধানসভাতেই শপথগ্রহণ হয় এবং রাজ্যপালের অনুমতি নিয়েই সেই শপথবাক্য পাঠ করান বিধানসভার স্পিকার। সেই মোতাবেক রাজ্য সরকারের পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির মন্ত্রণালয়ের পক্ষে রাজ্যপালকে চিঠি পাঠিয়ে আবেদন জানানো হয় যে, ‘রাজ্যপাল যেন আগামী ৭ তারিখ সকাল ১১.৪৫ মিনিটে বিধানসভায় এসে মমতা ব্যানার্জিসহ তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করান।’

এরপর রাজ্যপাল টুইট করে জানান, ‘যতক্ষণ না পর্যন্ত তিনজন বিধায়কের জয়ের গেজেট নোটিফিকেশন বের হচ্ছে, ততক্ষণ তিনি শপথবাক্য পাঠ করানোর বিষয়টিতে ব্যবস্থা নিতে পারবেন না এবং তিনি সংবিধান মেনে ব্যবস্থা নিতে পারেন।’ স্বভাবতই মমতাসহ তিন বিধায়কের শপথগ্রহণকে কেন্দ্র করে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের একটা পরিবেশ তৈরি হওয়ার দিকে গড়াচ্ছিল। এরই মধ্যে সোমবার রাতে তিন জয়ী বিধায়কের জয়ের নোটিফিকেশন জারি হয়।

আর মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল ফের জানান, ‘সকাল ১১.৪৫ মিনিটে নয়, এর পরিবর্তে ৭ অক্টোবর দুপুর ২টার সময় মমতা ব্যানার্জি, জাকির হোসেন ও আমিরুল ইসলাম’এর শপথগ্রহণ অনুষ্ঠান হবে। বিধানসভায় তাদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের রাজ্যপাল।’

ফলে মমতা ব্যানার্জি শপথ নিতে আর কোন বাঁধা রইলো না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31