IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘ট্রাম্পকে ক্যাপিটলে দাঙ্গার তথ্য দিতে হবে’

‘ট্রাম্পকে ক্যাপিটলে দাঙ্গার তথ্য দিতে হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এ বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ঘটে যাওয়া দাঙ্গার তদন্তে তথ্য দিয়ে অবশ্যই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করতে হবে নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন শুক্রবার এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের সংবিধানে সাবেক প্রেসিডেন্টদের সহযোগী ও প্রশাসন বিষয়ক কিছু তথ্য গোপন রাখার সুযোগ দেওয়া হয়েছে।

এ ধরনের বিধান থাকার কারণে ইতোমধ্যে ট্রাম্পের অন্যতম সহযোগী স্টিভ ব্যানন দাঙ্গার তদন্তকারীদের সহযোগিতা করতে গড়িমসি করছেন।

জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছিলেন তদন্ত কর্মকর্তারা, কিন্তু তাতে সাড়া দেননি তিনি।

এ ঘটনার জেরই বাইডেন প্রশাসন শুক্রবার জানিয়েছে, ক্যাপিটল দাঙ্গা তদন্ত ইস্যুতে ট্রাম্পের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে না।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভসে একটি চিঠি গেছে হোয়াইট হাউস থেকে। তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে স্থির সিদ্ধান্তে এসেছেন যে, কোনো নির্বাহীর ব্যক্তিগত সুযোগ-সুবিধার চাইতে যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেক বড় ও গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত ট্রাম্প কখনও নির্বাচনের ফল মেনে নেননি। বরাবরই অভিযোগ করেছেন- নির্বাচনে কারচুপি ঘটেছে। সর্বশেষ নির্বাচন বাতিল ও পুনরায় ভোট গণনার জন্য আদালতের শরণাপন্নও হয়েছিলেন তিনি, যদিও আদালতের রায় তার বিপক্ষে গেছে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটলে যখন যুক্তরষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে স্বীকৃতি প্রদানের জন্য অধিবেশন শুরু হয়েছিল, সেসময় সেখানে হামলা করেন ডোনাল্ড ট্রাম্পের কয়েক শ’ উন্মত্ত সমর্থক। সেই হামলায় পুলিশসহ নিহত হয়েছিলেন অন্তত ১৩ জন।

এ ঘটনার তদন্তে গঠিত কংগ্রেস কমিটি ওই দিনের ঘটনা সম্পর্কিত কিছু রেকর্ড চেয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে।

কমিটির চাওয়া রেকর্ডগুলোর মধ্যে ট্রাম্পের পরিবারের সদস্য, শীর্ষ সহযোগী, তার আইনজীবী ও তার প্রশাসনের সাবেক সদস্যদের তথ্যও অন্তর্ভূক্ত ছিল।

কিন্তু তদন্ত কমিটিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাংবিধানিক সুযোগের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন- দেশের সাবেক প্রেসিডেন্ট হিসেবে তিনি এসব তথ্য প্রদানে বাধ্য নন।

তদন্তকারী দলের সদস্যরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের সেই সুযোগকে কাজে লাগিয়েই তদন্তে সহযোগিতা করতে গড়িমসি করছেন ব্যানন।

এদিকে, আগামী ২০২২ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নির্বাচন হবে।

ব্যানন হয়তো ভাবছেন- আগামী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা জয়ী হবে। এ কারণেই অসহযোগিতা করছেন তিনি।

তদন্ত দলের সদস্যরা জানিয়েছেন, ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের সাক্ষ্য নেওয়ার জন্য ট্রাম্পের চার সহযোগীকে তালিকাভুক্ত করা হয়েছে। তাদেরই একজন স্টিভ ব্যানন। বাকি তিন জন হলেন- ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোস, ট্রাম্পের সাবেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপক ড্যান স্ক্যাভিনো এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পেন্টাগনের সাবেক চিফ অব স্টাফ ক্যাশ প্যাটেল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31