IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে

ম্যান্ডেলার জিনিসপত্র নিলামে

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ব্যক্তিগত কিছু জিনিসপত্র নিলামে তুলেছে তার পরিবার। এই অর্থ নেলসনের সম্মানে নির্মিত একটি স্মারক বাগানে দেওয়া হবে বলে জানা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, নেলসন ম্যান্ডেলার ব্যবহৃত প্রায় ১০০ জিনিসপত্র নিলামে তোলা হবে। এর মধ্যে রয়েছে রঙিন প্যাটার্নযুক্ত মাদিবা শার্ট, যা তিনি বিশেষ অনুষ্ঠানে পরতেন। এই শার্ট পরেই তিনি ১৯৯৮ এবং ২০০৩ সালে ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং অন্য রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার যেমন- চশমা, ব্রিফকেস এবং প্যান্টও রয়েছে নিলামের তালিকায়। এছাড়া একটি চার পৃষ্ঠার চিঠিও রয়েছে। এটি রোবেন দ্বীপে বন্দি অবস্থায় ১৯৭৬ সালে কারাগারের কমান্ডিং অফিসারকে লিখেছিলেন ম্যান্ডেলা। এতে রোবেন দ্বীপ কারাগারের ডাকটিকিট যুক্ত আছে।

নিউইয়র্কভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান গার্নসি আগামী ১১ ডিসেম্বর অনলাইনে ও সরাসরি এ নিলাম আয়োজন করবে। গার্নসির প্রেসিডেন্ট আরলান এটিংগার বলেন, জামাগুলো এই মহান নেতার জন্য আনন্দের উপলক্ষ ছিল এবং এগুলো তাকে অন্য রাজনীতিবিদদের চেয়ে আলাদা করে চিনতে সাহায্য করতো।

২০১৩ সালে জোহানেসবার্গে ৯৫ বছর বয়সে নেলসন ম্যান্ডেলা মৃত্যুবরণ করেন। দক্ষিণ আফ্রিকার কুনুতে ফ্রিডম গার্ডেনে তাকে সমাধিস্থ করা হয়েছে।

এ প্রসঙ্গে ম্যান্ডেলার ছেলে ড. মাকাজিওয়ে ম্যান্ডেলা বলেন, তার বাবার জন্মস্থান ইস্টার্ন কেপে তিনি পর্যটনকেন্দ্র করতে চেয়েছিলেন। বাবার সেই স্বপ্ন পূরণের তাগিদ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকজন যখন এই জায়গাটি দেখতে আসেন তখন তাদের অনেক সমস্যায় পড়তে হয়। সবদিক বিবেচনা করে পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউইয়র্ক ফ্যাশন ইনস্টিটিউট অব টেকনোলজির জাদুঘরে ২১ দিন ধরে ১০টি শার্ট বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে। এটি বিভিন্ন দর্শক ও বিশেষ করে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার একটি উপায় হিসেবে দেখছে জাদুঘর কর্তৃপক্ষ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31