IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিশ্বজুড়ে মুসলিম সন্ত্রাস কাদের সৃষ্টি

বিশ্বজুড়ে মুসলিম সন্ত্রাস কাদের সৃষ্টি


ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে হঠাৎই বেড়েছে সন্ত্রাসী হামলার ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে আফগানিস্তান, নরওয়ে এবং ব্রিটেনে ৪টি বড় ধরনের হামলার ঘটনা ঘটলো। যার সবগুলোতেই অভিযুক্তের তালিকায় মুসলিমদের নাম। ফলে গোটা বিশ্বে ইসলাম ভীতি বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এতে বিব্রত মুসলিম বিশ্বও। ইসলামিক বক্তারা বলছেন, এসব হামলা মুসলমানদের কোণঠাসা করতেই পশ্চিমাবিশ্বের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ।

আফগানিস্তানে পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় শিয়া মসজিদে চালানো হয় আত্মঘাতী বোমা হামলা। এতে প্রাণ যায় শতাধিক মানুষের। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। এর এক সপ্তাহের মধ্যেই নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করা হয়। সেখানেও হামলাকারী ইসলাম ধর্মের অনুসারী বলে জানানো হয়। এছাড়া শুক্রবার ব্রিটিশ এমপি ডেভিড অ্যামেস হত্যায় সোমালি বংশোদ্ভুত এক মুসলিমের নাম উঠে আসে।

এ ঘটনার পর থেকে ব্রিটেনে আইনপ্রনেতাদের নিরাপত্তা নিশ্চিতে সব সময় পুলিশি পাহারা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানান, এভাবে সন্ত্রাসীর হাতে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তাই এমপিদের সব সময় যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় এ জন্য স্পিকারে প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ঠিকঠাক পুলিশ নিরাপত্তার দায়িত্বটি পালন করলেই এমপিরা দলীয় এবং নির্বাচনী কাজ চালিয়ে যেতে পারবে।

তবে যুক্তরাষ্ট্রের ইসলামিক বক্তা ডা. খালেদ গ্রিন বলছেন, ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএস, আলকায়দার মতো উগ্র সংগঠনগুলো। যার প্রভাবে দেশে দেশে ইসলাম ভীতি বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, এটা অনুভব করতে হয়। কিন্তু ইসলামের নামে যা ঘটানো হচ্ছে তা কখনও সমর্থনযোগ্য নয়। বিভিন্ন দেশের অর্থায়নে এসব অপকর্ম ঘটাচ্ছে আইএস, আলকায়দা। পশ্চিমাদের স্বার্থ রয়েছে বলেই ইরাক, আফগানিস্তানে শান্তি ফিরছে না বলেও মন্তব্য করেন তিনি।

এসব কারণে বিভিন্ন দেশে সাধারণ মুসলিমরাও নির্যাতন ও হামলার শিকার হচ্ছে। তথ্য বলছে শুধু ফ্রান্সেই ২০২০ সালে মুসলিম কমিউনিটির ওপর ২৩৫টি হামলা হয়েছে, যা ২০১৯ সালের চেয়ে ৫৩ শতাংশ বেশি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31