IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ : লিটন

নাটোরে বিশাল শোক সভা ও ছাত্র-গণজমায়েত

যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামী ও ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড দন্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে পারলে দেশের ইতিহাস কলঙ্কমুক্ত হবে। এটি আমাদের করতেই হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে এবং বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামী ও ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড দন্ডপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে নাটোর জেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার (২৬ আগস্ট) বিকেলে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজিত বিশাল শোক সভা ও ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি মানচিত্র দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, একটি দেশ দিয়েছেন। তিনি শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নয়, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। ১৫ আগস্ট একাত্তরের পরাজিত শক্তিরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে। শোকবাহ আগস্ট মাসে সারাদেশে নানা কর্মসূচিতে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করি। কোন কিছু করেই জাতির পিতার ঋণ পরিশোধ করা যাবে না।

রাসিক মেয়র লিটন বলেন, জাতির পিতা ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দেন। এরপর বাঙালি জাতিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুকে হত্যায় সামনে ছিল খন্দকার মোশতাক, আর পেছনে ছিল জিয়াউর রহমান, আরো পিছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কখনো বাংলাদেশের স্বাধীনতা চায়নি।

তত্ত্ববধায়ক সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলেই বিএনপি-জামায়াত সহ সরকারবিরোধী গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, দেশে আর তত্ত্ববধায়ক সরকারের দরকার নেই।

খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির মির্জা ফখরুল লন্ডনে পলাতক তারেক জিয়া বাইরে একটি কথাও বলেন না। লন্ডনে বসে তারেক জিয়া আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করে অনলাইনে মির্জা ফখরুকে যা বলেন, সেটিই দেশে সারাদিন বলেন মির্জা ফখরুল।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দৃশ্যমান উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। যতই দুর্যোগ আসুক, যতই বাধা আসুক, আমরা সব সময় শেখ হাসিনার সাথেই আছি। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, আমরা অস্ত্র দিয়ে, মিলিটারি দিয়ে ক্ষমতায় আসতে চাই না। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, লন্ডনে বসে তারেক জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশ এগিয়ে যাচ্ছে, বিএনপি দেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নির্বাচন চায় না, তারা নির্বাচনকে ভুন্ডুল করতে চায়। তাদের নির্বাচন করার যোগ্যতা নাই, কারণ তাদের নেতাই নাই। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো।

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুস কুদ্দুস, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

এসময় উপস্থিত ছিলেন, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম।

সভা সঞ্চালনা করেন, নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31