IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনও
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি’

‘শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিএনপি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি- ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করছে বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশ করতে এসে এত ইট পাথর কোথায় পেল বিএনপি জামায়াতের কর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়েছিল তারা ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু তারা কথা রাখেনি, সন্ত্রাস করেছে। সাংবাদিকদের নির্যাতন করেছে, পুলিশের ওপর আক্রমণ করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে শাস্তি পেতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোগী বহন করা অ্যাম্বুলেন্সকে ধাওয়া দেয়া কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। সাংবাদিক, পুলিশ এবং হাসপাতালে হামলাকারীদের কোনোভাবেই রক্ষা হবে না। দেশের তথাকথিত সুশিল এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় চুপ কেন? ইসরায়েলিদের মতোই হাসপাতালে হামলা করেছে বিএনপি জামায়াত। অনেক গণমাধ্যম বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মসূচিকে আড়াল করার চেষ্টা করেছে।

সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের দায়িত্ব গণমাধ্যম মালিকদের। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করে মামলা করা দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ফান্ডে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন সরকারপ্রধান।

বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31