IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘হাসিনার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে’

‘হাসিনার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : শেখ হাসিনা বিদেশি শক্তির সঙ্গে যোগ দিয়ে শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে গাজীপুরের কোনাবাড়ীতে গার্মেন্টস ও ওষুধ শিল্পে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, ন্যায্য মজুরি পরিশোধের দাবিতে সমাবেশের আয়োজন করে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দল।

সমাবেশে তিনি বলেন, ষড়যন্ত্র থেকে দেশের শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন জরুরি। গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের সমাবেশ।

দুপুরের পর থেকে সর্বস্তরের শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়। প্রধান অতিথির বক্তব্যের আগে কথা বলেন স্থানীয় নেতারা। ভিনদেশিদের উস্কানিতে শিল্প কারখানায় হামলার অভিযোগ করে তারা বলেন, গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত আওয়ামী লীগের দোসরা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। সাথে যোগ দিয়েছে ভিনদেশি শত্রুরা। শিল্প কারখানা রক্ষায় জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করে মালিকদের সাথে বসে সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব।

অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহবান জানান, মির্জা ফখরুল।

জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ.জেড.এম জাহিদ হোসেন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এ.কে.এম ফজলুল হক মিলন।

প্রধান বক্তা ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামশুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান,গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো.মিনার উদ্দিন, গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ সরকার।

সমাবেশের সঞ্চালনায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রমিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা মো.হুমায়ুন কবির খান।

সমাবেশে বিএনপি ও শ্রমিক দলের অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী মিছিল নিয়ে উপস্থিত হন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31