IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> লিড নিউজ >> প্রবাস >> ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলিতে মিসরীয় সেনা নিহত

ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলিতে মিসরীয় সেনা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাফাহ সীমান্তে ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মিসরীয় সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এদিকে ইসরায়েল ও মিসরের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা তদন্তের কথা জানিয়েছে উভয় দেশ।

সোমবার (২৭ মে) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অবশ্য বিবিসি বলছে, মিসরীয় সেনা নিহতের ঘটনায় কিছু অন্যান্য বিবরণও পাওয়া যাচ্ছে।

মিসরের সামরিক মুখপাত্র বলেছেন, রাফা সীমান্ত অঞ্চলের কাছে বন্দুকযুদ্ধে মিসরীয় নিরাপত্তা দলের একজন সদস্যের মৃত্যুর ঘটনাটি ‘যথাযথ কর্তৃপক্ষ’ তদন্ত করছে। এর আগে ইসরায়েলের সেনাবাহিনীও বলেছিল, মিসর এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যবর্তী রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিসরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের খবরের তদন্ত করছে তারাও।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মিসরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব বলেছেন, ‘রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনা তদন্ত করছে মিসরীয় সশস্ত্র বাহিনীর যথাযথ কর্তৃপক্ষ। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন।’

ইসরায়েল এই মাসে সীমান্তের ফিলিস্তিনি অংশের রাফা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়। দখলদার এই দেশটি রাফাতে সামরিক অভিযানও শুরু করেছে, যা মিসরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকেও তীব্র সমালোচনার মুখে পড়েছে।

মিসর ও ইসরায়েল ১৯৭৯ সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে এবং তখন থেকে নিরাপত্তার বিষয়ে বিশেষ করে গাজার সীমান্তের চারপাশে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করে থাকে মিসর। তবে ইসরায়েলি বাহিনী তিন সপ্তাহ আগে রাফা ক্রসিং নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31