IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> শিক্ষা >> টপ নিউজ >> সিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসা

সিংড়ায় দাখিলে উপজেলা সেরা শোলাকুড়া মাদ্রাসা

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় দাখিল পরীক্ষার ২০২৬ এর ফলাফলে উপজেলা পর্যায়ে সেরা সাফল্য অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও মানবিক বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছে। উপজেলার দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী, এর মধ্যে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী রয়েছে।

বিজ্ঞান বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী রুকাইয়া আক্তার জান্নাতী। সে মোট ১ হাজার ১৮১ নম্বর পেয়েছে। একই বিভাগের দ্বিতীয় স্থান অর্জন করেছে মিফতাহুল জান্নাতী হুমায়ারা, তার প্রাপ্ত নম্বর ১ হাজার ১৭৬। প্রথম স্থান অর্জনকারী রুকাইয়া আক্তার জান্নাতী পৌর শহরের সরকারপাড়া মহল্লার মাওলানা জহুরুল ইসলামের মেয়ে এবং দ্বিতীয় স্থান অর্জনকারী মিফতাহুল জান্নাতী হুমায়ারা শোলাকুড়া মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুল মতিনের মেয়ে।

অন্যদিকে, মানবিক বিভাগে উপজেলার প্রথম স্থান অর্জন করেছে একই মাদ্রাসার মো. আনাস আম্মার। সে মোট ১ হাজার ১৪১ নম্বর পেয়েছে। পৌর শহরের পেট্রোবাংলা মহল্লার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে আনাস আম্মার।

দাখিল পরীক্ষায় শোলাকুড়া মাদ্রাসার শিক্ষার্থীদের এমন কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক এনতাজ আলী ও অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31