IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণাপদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতানোরে শিক্ষার্থীদের জলবদ্ধতায় চরম ভোগান্তিফুলবাড়ীতে কেন্দ্রীয় কালিমন্দির থেকে কেন্দ্রীয় শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিতমহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণরাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিতআজ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না’সবুজ নগরী গড়তে জাতীয় পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণতানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতারগ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যুরাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
Home >> শিক্ষা >> করোনা উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু


ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি সাভারের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কয়েকদিন যাবৎ জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় রোববার করোনা পরীক্ষা করান অধ্যাপক মনজুরুল করিম। পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

সোমবার সকালে মনজুরুল করিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান পরিবারের সদস্যরা। কর্তব্যরত ডাক্তার জানান, রোগীর অক্সিজেন মাত্রা শুন্যে নেমে এসেছে। দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সাভারের সুপার হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোহাম্মদ মহিউদ্দিন। এছাড়া দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন অধ্যাপক মনজুরুল করিম।

এদিকে অধ্যাপক মো. মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, অধ্যাপক মনজুরুল করিমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। রসায়ন গবেষণায় তার অবদান আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930