IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণাপদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতানোরে শিক্ষার্থীদের জলবদ্ধতায় চরম ভোগান্তিফুলবাড়ীতে কেন্দ্রীয় কালিমন্দির থেকে কেন্দ্রীয় শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিতমহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণরাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিতআজ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না’সবুজ নগরী গড়তে জাতীয় পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণতানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতারগ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যুরাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
Home >> শিক্ষা >> বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি শুরু

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি শুরু

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর প্রথম সেমিস্টারে (ফল ২০২০) ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এজন্য তাদেরকে www.vu.edu.bd এই ওয়েব ঠিকানায় গিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারে ভর্তির আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যুনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় ন্যুনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে। স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে উপরে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা থাকা সাপেক্ষে স্নাতক পর্যায়ে জিপিএ ন্যুনতম ২.০০ থাকতে হবে।

চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া এবং ক্লাস অনলাইনের মাধ্যমে সম্পাদিত হবে। ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ০১ অক্টোবর, ২০২০ তারিখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ৪ অক্টোবর, ২০২০ তারিখে অনলাইনের মাধ্যমে শুরু হবে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ০৪ অক্টোবর, ২০২০ তারিখে তারিখে শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের পরে জানিয়ে দেওয়া হবে।

চলতি ফল ২০২০ সেমিস্টারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিবিএ, সিএসই, ইইই, ফার্মেসি, ইংরেজি, আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, জার্নালিজম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) প্রোগ্রামের প্রথম সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর স্নাতকোত্তর প্রোগ্রামে এমবিএ, ইংরেজি, আইন, সমাজবিজ্ঞান, পাবলিক হেলথ ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানার প্রয়োজন হলে ০১৭৩০৪০৬৫০১-০৪ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930