IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি জুয়েল, সম্পাদক মমিনরাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণসেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানহজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার থেকেদলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যু
Home >> জাতীয় >> শিক্ষা >> আজ এইচএসসির তারিখ ঘোষণা হতে পারে

আজ এইচএসসির তারিখ ঘোষণা হতে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে আজ বুধবার বিস্তারিত জানানো হতে পারে।

শিক্ষামন্ত্রীর দফতর সূত্র জানিয়েছে, রুটিন ও আনুষঙ্গিক পরিকল্পনা তৈরির কাজ শেষ না হওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ মঙ্গলবার ঘোষণা করা হয়নি। প্রয়োজনীয় কাজ শেষ হলে আজ সংবাদ সম্মেলন ডাকা হতে পারে। অন্যথায় রোববারের মধ্যে ঘোষণার সম্ভাবনা আছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে খুঁটিনাটি নির্দেশনা দেয়া হয়েছে। সেটার আলোকে বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে। ওই নির্দেশনার মধ্যে আছে- কত নম্বরের মধ্যে পরীক্ষা হবে, কোন বিষয়ের পরীক্ষা কীভাবে হবে, রুটিন কীভাবে করা হল এবং কেন, পরীক্ষার আসন ব্যবস্থা কী হবে, মুদ্রিত প্রশ্নপত্রের পরিবর্তে পূর্ণমানে কীভাবে পরীক্ষা হবে ইত্যাদি।

আরেক কর্মকর্তা জানান, পরীক্ষায় বিষয়সংখ্যা এবং সিলেবাস কমানোর কোনো সম্ভাবনা নেই। কেননা, পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এসব শিক্ষার্থীর ক্লাস বা পাঠদান সম্পন্ন হয়েছিল। এই বিবেচনায় গোটা সিলেবাসের ওপর পরীক্ষা নেয়া হবে। আর বিষয় সংখ্যা না কমানোর ক্ষেত্রে শিক্ষার্থীর পরবর্তী জীবন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রাখা হয়েছে। তবে গোটা সিলেবাসের পূর্ণ নম্বর কমানোর চিন্তা এখন পর্যন্ত আছে।

মন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, মধ্য নভেম্বরের মধ্যে পরীক্ষা শুরুর চিন্তা নিয়ে পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইতোপূর্বে রুটিনে ৬ সপ্তাহ সময় নেয়া হয়েছিল। এখন এর চেয়েও কমানোর চিন্তা আছে। কেননা, শিক্ষার্থীরা যত কম বের হবে তত সংক্রমিত হওয়ার আশঙ্কা কম থাকবে বলে মনে করেন নীতিনির্ধারকরা।

গত ৩০ সেপ্টেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কবে থেকে এইচএসসি-সমমান পরীক্ষা শুরু করা হবে তা আগামী সোম অথবা মঙ্গলবার জানানো হবে। পরীক্ষা আয়োজনে প্রশ্নপত্র ও উত্তরপত্র মুদ্রণসহ সব প্রস্তুতি আমাদের আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930