IMG-LOGO

বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিনিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির ‘খোঁয়াড়ে’তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালনবাগমারায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিতসিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক শপিং মল, মার্কেট ও দোকানে রাত ৮:০০ টার পরে মোবাইল কোর্টঅপরাধী যেই হোক তার স্থান হবে জেলেই-এসপি তারিকুলপুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনরাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যুসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে উন্নয়ন কার্যক্রম বিষয়ে নারী সমাবেশেরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনাবাগমারার ঝিকরায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন, ভাগ্য খুলল কৃষকদেরআন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সভা ও বর্ণাঢ্য র‍্যালিমহাদেবপুরে স্বর্ণালংকার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যানগদ ৬ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ছিনতাইনিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রেরদুই গরুচোর গ্রেপ্তার
Home >> স্বাস্থ্য >> মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় প্রয়োজন পর্যাপ্ত ঘুম

মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় প্রয়োজন পর্যাপ্ত ঘুম

ধূমকেতু নিউজউজ ডেস্ক : যথেষ্ট ঘুমের ব্যাপারে বরাবরই জোর দিয়ে আসছেন বিজ্ঞানীরা। কারণ শরীর সুস্থ রাখতে ভালো খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুমের দরকার রয়েছে। তবে ঘুমের প্রয়োজনীয়তার ব্যাপারে বিজ্ঞানীরা এবার নতুন তথ্য দিয়েছেন। তারা বলছেন, ঘুম মানুষের মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত এক গবেষণায় নতুন তথ্য জানানো হয়েছে। গবেষণায় ৬০টিরও বেশি ঘুমের ঘটনাকে পর্যবেক্ষণ করেছেন বিজ্ঞানীরা। তারা ঘুমের সময়, ঘুমের সময় চোখের মণির নড়াচড়া, মস্তিষ্কের আকার, ঘুমন্ত ব্যক্তির শরীরের আকারসহ নানা বিষয় পর্যবেক্ষণ করেন।

গবেষণার তথ্য বলছে, মানুষের ঘুম দুই ধরনের; আরইএম ও নন-আরইএম স্লিপ। আরইএম স্লিপের সময় চোখ বন্ধ থাকলেও চোখের মণি এদিক-ওদিক নড়াচড়া করে। এ সময় ঘুম হয় গভীর এবং স্বপ্ন হয় স্পষ্ট। আর নন-আরইএম ঘুমের সময় মানুষ সাধারণত স্বপ্ন দেখে না। আরইএম ঘুমের সময় মানুষের নতুন ধরনের স্নায়ু-যোগাযোগ তৈরি হয়। অর্থাৎ নিউরন বা স্নায়ুকোষের যোগাযোগ শক্তিশালী হয়ে ওঠে। এ সময় ঘুমন্ত ব্যক্তির স্মৃতিশক্তিও শক্তিশালী হয়।

প্রতিদিন স্নায়ুর যে ক্ষতি হয়ে থাকে, ঘুমের সময় সে অংশটিরও মেরামত হয়। আর আড়াই বছর বয়সে ঘুম মানুষের মস্তিষ্ক গঠনের যে কাজ করে থাকে, সেখান থেকে পরিবর্তিত হয়ে স্নায়ুর মেরামতের কাজ শুরু করে। এটি আরইএম ও নন-আরইএম স্লিপ উভয় সময়েই হয়ে থাকে।

গবেষক দলের প্রধান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যান স্যাভেজ বলেন, মানুষের ঘুমের পরিবর্তনটি অত্যন্ত বিস্ময়কর। খাবার ও শ্বাস নেয়ার মতো ঘুমও আমাদের জন্য দরকারি। এটা মানুষের জীবনের একটি স্তম্ভ।

সূত্র : ডয়েচেভেলে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031