IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রিক্তা আক্তার নামের এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে রিক্তার বাবা লিয়াকত জোয়ারদারের বাদি হয়ে করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ।

নিহত রিক্তা আক্তার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়িকুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার জোতপাড়া গ্রামে। এ ঘটনায় গ্রেপ্তার রিক্তার স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের এক‌ই শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি গ্রামে। তারা দু’জন এক‌ই ভাড়া বাসায় থাকতেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গছে, শুক্রবার রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের ধরমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে আশঙ্কাজনক অবস্থায় ঐ শিক্ষার্থীকে স্বামী ও তার বন্ধুরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর, আইন বিভাগের সভাপতিসহ রিক্তার ১৫-১৬ জন সহপাঠী হাসপাতালে উপস্থিত হন।

পরবর্তী কর্তব্য চিকিৎসক রাবির ছাত্র-উপদেষ্টাকে জানান, হাসপাতালে আনার পূর্বে ওই ছাত্রী মারা যান। পরবর্তীতে মতিহার থানার ওসি রিক্তার স্বামীসহ এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। সেখানে তাদেরকে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে রিক্তার পরিবার রাজশাহী আসে এবং রিক্তার বাবা বাদি হয়ে তার স্বামীর বিরুদ্ধে মতিহার থানায় হত্যা মামলা করেন। এই মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রিক্তার জানাযা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

গ্রেপ্তারের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, মেয়েটার আত্মহত্যার বিষয়টি আমাদের কাছে রহস্যজনক। তাই রহস্য উদঘাটনের জন্য ময়না তদন্ত সম্পন্ন করেছি। লাশ তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে। রিক্তার বাবা বাদি হয়ে থানায় একটি এজাহার দাখিল করেছেন।

তিনি আরও বলেন, এজাহারে রিক্তার বাবা তার মেয়েকে হত্যা করা হয়েছে উল্লেখ করেছেন। এই এজাহার প্রাপ্তির পরে ৩০২ ধারায় আমরা একটি হত্যা মামলা রুজু করেছি।

রিক্তার বাবা জানিয়েছেন, এই হত্যাকাণ্ড তার জামাই সংঘটিত করেছে। তাই তার জামাইকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেতে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31