IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আমড়াসত্ত্ব তৈরির রেসিপি

আমড়াসত্ত্ব তৈরির রেসিপি

ধূমকেতু নিউজ ডেস্ক : বাজারে এখন আমড়া বেশ সহজলভ্য। ভিটামিন সি এর উৎসব এই ফল। শারীরিক নানা সমস্যার সমাধান মেলে এই ফল খেলে। আমড়া কাঁচা ও পাকা দুটো অবস্থাতেই খাওয়া যায়।

অনেকে আবার আমড়ার আচার এমনকি ডাল কিংবা তরকারিতেও ব্যবহার করেন এই টক-মিষ্টি ফল। চাইলে আমড়া দিয়ে তৈরি করতে পারেন আমড়াসত্ত্ব। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. আমড়া
২. চিনি
৩. লবণ
৪. চিলি ফ্লেক্স

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

পদ্ধতি

প্রথমে আমড়ার খোসা ছাড়িয়ে কেটে নিন। ভেতরের বীজ ফেলে নিন। তারপর আমড়া ধুয়ে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার এই সেদ্ধ আমড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে চালনিতে চেলে নিতে হবে।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে ব্লেন্ড করা আমড়ার সঙ্গে চিনি ও সামান্য লবণ মিশিয়ে জ্বাল দিতে হবে। একই সঙ্গে নাড়তে হবে অনবরত, যাতে প্যানের গায়ে লেগে না যায়।

আমড়াসত্ত্ব তৈরির সহজ রেসিপি

অল্প কিছুক্ষণ নাড়ার পর আমড়া বেশ ঘন হয়ে হালুয়ার মতো হয়ে আসবে তখনই তাতে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। আবারও কিছুক্ষণ নেড়ে জ্বাল দিয়ে নিতে হবে।

চামচে আমড়ার এই মিশ্রণ নিয়ে কাত করে ফেললে যদি একবারে না পড়ে থেমে থেমে পড়ে, তখনই বুঝতে হবে আমড়াসত্ত্বের জন্য সেটি তৈরি।

এরপর সরিষার তেল ব্রাশ করা একটি ট্রেতে আমড়া ঢেলে চামচ দিয়ে সমানভাবে চারপাশে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে হবে ৩-৪দিন। রোদে শুকানো না গেলে চুলার নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন।

একদিন শুকানোর পর খুব সাবধানে ধরে উল্টে দিতে হবে। দুই পিঠেই সমানভাবে শুকিয়ে শক্ত হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমড়াসত্ত্ব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31