ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে জানান, গোদাগাড়ী মডেল থানা ০৫ জন, মোহনপুর থানা ০৮ জন, বাগমারা থানা ০৯ জন, দূর্গাপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০২ জন, চারঘাট মডেল থানা ০৯ জন, বাঘা থানা ০২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের মধ্যে ২৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ০২ জনকে মাদকদ্রব্যসহ ১১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানানা, মোহনপুর থানা পুলিশ শাহিনুর রহমানকে(৩৬) ০.৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ জামাল হোসেনকে (৩৮) ৬৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। এছাড়া রাজশাহী ডিবি পুলিশের অভিযানে চারঘাট থানা এলাকা হতে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


