IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার
Home >> টপ নিউজ >> প্রবাস >> প্রশান্ত ও ক্যারিবীয় জলসীমায় আবারও মার্কিন হামলায় পাঁচ মাসে নিহত ১৩৫

প্রশান্ত ও ক্যারিবীয় জলসীমায় আবারও মার্কিন হামলায় পাঁচ মাসে নিহত ১৩৫

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সন্দেহে তিনটি মাছ ধরার নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে নৌযানগুলোতে থাকা মোট ১১ জন নিহত হয়েছে। লাতিন অঞ্চলের জলসীমার নিরাপত্তা দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে সাউদার্ন কমান্ড জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে নৌযানগুলো পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল। তবে এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি সাউদার্ন কমান্ড।

মার্কিন সামরিক বাহিনীর হামলায় পূর্ব প্রশান্ত মহাসাগরে থাকা প্রথম নৌযানে ৪ জন, দ্বিতীয় নৌযানে ৪ জন এবং ক্যারিবীয় সাগরে থাকা তৃতীয় নৌযানে ৩ জন নিহত হয়। তবে মার্কিন বাহিনীর কেউ হতাহত হয়নি বলে দাবি করা হয়েছে।

তথাকথিত মাদকবিরোধী অভিযানের নামে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে সাউদার্ন কমান্ড। মার্কিন বাহিনীর অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৫ জন নিহত হয়েছেন। সাম্প্রতিক এই হামলার আগে গত শুক্রবার ক্যারিবীয় সাগরে একটি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলায় আরও তিনজন নিহত হয়।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি গোপন আইন মোতাবেক এসব অভিযান পরিচালনা করে আসছে। মাদকবিরোধী অভিযানের জন্য ২০টির বেশি মাদক চক্র ও সন্দেহভাজন পাচারকারীকে ‘শত্রু’ হিসেবে সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ভিত্তিতেই প্রাণঘাতী হামলাগুলো চালানো হচ্ছে বলে জানা গেছে।

তবে এসব হামলা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞ ও কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছেন, যুক্তরাষ্ট্র মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি বা কংগ্রেসের অনুমোদন নেয়নি। ফলে এসব হামলা বেসামরিক ব্যক্তিদের হত্যা হিসেবে বিবেচিত হতে পারে।

গত সেপ্টেম্বরের এক ঘটনায় অভিযোগ ওঠে, একটি সন্দেহভাজন নৌযানে প্রথম দফা হামলার পরও যারা জীবিত ছিলেন, তাদের লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে আবার হামলা চালানো হয়। এ ঘটনায় যুদ্ধাপরাধের অভিযোগ ওঠে এবং কংগ্রেসীয় তদন্ত শুরু হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বরের আগে পর্যন্ত অবৈধ মাদক পাচার মোকাবিলার দায়িত্ব ছিল মূলত আইন প্রয়োগকারী সংস্থা ও মার্কিন কোস্ট গার্ডের ওপর। তখন মাদক পাচারকারী ও কার্টেল সদস্যদের অপরাধী হিসেবে গণ্য করে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হতো। কোস্ট গার্ড এখনো পূর্ব প্রশান্ত মহাসাগরে প্রাণঘাতী শক্তি ব্যবহার ছাড়াই মাদকবাহী নৌযান আটক ও মাদক জব্দ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31