IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবিনন্দীগ্রামে পুকুরের পানিতে ফুটবল তুলতে গিয়ে শিশুর মৃত্যুমান্দায় চার বছর ধরে সম্মানী ভাতা বঞ্চিত কালিকাপুরের ইউপি সদস্যরারুয়েটের উপ-উপাচার্যের সাথে ডিবেট ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সৌজন্য সাক্ষাৎএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় স্বচ্ছতা এনজিওর মালিক ময়নুল ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারবাগমারায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানারাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানাসিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশশ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাগোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্তনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীরাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Home >> টপ নিউজ >> শিক্ষা >> চারঘাটে নিয়মবহির্ভূত স্কুল কমিটি গঠনের অভিযোগবাতিলের দাবিতে ইউএনওর নিকট অভিযোগ

চারঘাটে নিয়মবহির্ভূত স্কুল কমিটি গঠনের অভিযোগবাতিলের দাবিতে ইউএনওর নিকট অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ও স্থানীয়দের না জানিয়ে অনিয়ম ও নিয়মবহির্ভূতভাবে পরিচালনা কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ছাড়া বিদ্যালয়ে ভুয়া উপস্থিতি ও নাম দেখিয়ে উপবৃত্তি এবং মূল দাতাকে বাদ দিয়ে অবৈধভাবে দাতা সদস্য বানানোর অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিকট অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চারঘাট উপজেলা শিক্ষা অফিসারের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ জুলেখা আক্তার ও রায়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজদার আলী সম্পুর্ন গোপনে নিজেদের পছন্দমতো লোকদের সভাপতি, সদস্য ও দাতা সদস্য বানিয়ে ১২ সদস্যের এই কমিটি গঠন করেছেন। যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কিছুই জানেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও জালিয়াতি ও উপবৃত্তি আত্মসাতের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অভিযোগে। অভিযুক্ত সাজদার আলীর মেয়ে নিশাত (ওরফে নুসরাত জাহান নিশাত) একই সময়ে রায়পুর প্রাথমিক বিদ্যালয় এবং রায়পুর শাপলা কিণ্ডার গার্ডেন স্কুলে হাজিরা দেন। প্রকৃতপক্ষে তিনি শাপলা কিণ্ডার গার্ডেনে পড়াশোনা করেন। একইভাবে রবিউল ইসলামের মেয়ে সাফা (ওরফে সাফা সরকার) মাদরাসা একাডেমীতে পড়াশোনা করলেও, তার নামেও উপবৃত্তি উত্তোলন করা হচ্ছে। এভাবে ভুয়া উপস্থিতি দেখিয়ে রবিউল ইসলামকে বিদ্যোৎসাহী সদস্য এবং সাজদার আলীর স্ত্রী নাজমা বেগমকে অভিভাবক সদস্য করা হয়েছে। অপর দিকে বিদ্যালয়ের মূল দাতা, সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সোলাইমান সরকারকে বাদ দিয়ে নিয়মবহির্ভূতভাবে আবু তাহেরকে দাতা সদস্য বানানো হয়েছে। সম্পুর্ন নিয়মনীতি উপেক্ষা করে কমিটি গঠন বাতিল ও অয়িনমের অভিযোগ তুলে কার্য্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেছেন ওই এলাকার কবিরুর রহমানের ছেলে আব্দুল হাকিম।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা আক্তারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার গন্যমান্য ব্যাক্তিরা সম্পুর্ন নিরপেক্ষ ভাবে কমিটি গঠন করা হয়েছে। কোন ধরনের অনিয়ম করা হয়নি। দুই ছাত্রী অন্য স্কুলে পড়ে কিভাবে তাদের অভিভাবক অভিভাবক সদস্য হলেন এবং অন্য স্কুলে পড়া ছাত্রী কিভাবে উপবৃত্তি পায় সে বিষয়ে কোন সদুত্তর দেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,কোন ধরনের অনিয়ম থাকলে তদন্ত করে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031