ধূমকেতু প্রতিবেদক : এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীনে জিপিএ-৫ অর্জন করেছেন মাহিদা চৌধুরী পাপিয়া। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, মাহিদা চৌধুরী পাপিয়া জিপিএ ৫.০০ পেয়েছেন। বিষয়ভিত্তিক ফলাফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে এ প্লাস এবং বাংলা, ইংরেজি ও উচ্চতর গণিতে এ গ্রেড অর্জন করেছেন।
মাহিদার বাবা মাহবুব রহমান চৌধুরী। তার এই অর্জনে তিনি আনন্দিত। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মাহিদা জানান, বর্তমানে তিনি মেডিকেলে ভর্তির প্রস্তুতি গ্রহণ করছেন। বাকি সবকিছু আল্লাহর ইচ্ছার ওপর ছেড়ে দিয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, বাবা-মা ও আত্নীয় স্বজনরা খুশি । তাঁদের খুশিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
মাহিদার এই সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্য মণ্ডিত হোক এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হোক এমন প্রত্যাশা সবার।



