IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা আ.লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার দাফন সম্পন্ন

রাজশাহী জেলা আ.লীগ সভাপতি মেরাজ উদ্দিন মোল্লার দাফন সম্পন্ন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর সোয়া ২টায় নওহাটা হাইস্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে তাকে গার্ড অব অর্না প্রদান করা হয়। এরপর কাজীপাড়া পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়।

জানাযা নামাজে অংশ নেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মেয়র।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন তাঁর বক্তব্যে বলেন, মরহুম মেরাজ উদ্দিন মোল্লা সদালাপী ও মিষ্টি হাসি মানুষ ছিলেন। তাকে কখনো রাগতে দেখিনি। কারো সঙ্গে কখনো মনোমালিন্য হলে হেসে সেটি সহজেই ঠিক করে নিতেন। তাঁর এই অদ্ভুত একটা গুণ ছিল। তিনি তৃণমূল মানুষদের সাথে অত্যন্ত সহজেই মিশতে পারতেন। তাঁর চলে যাওয়ার শূণ্যতা আমাদের কষ্ট দিচ্ছে, আরো কষ্ট দেবে। তাঁর মৃত্যুতে অপূণীয় ক্ষতি হলো।

জানাযার পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, ডা. তবিবুর রহমান শেখ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রোববার রাতে এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগে তাঁর অবদান শ্রদ্ধার সাথে করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, রোববার (৯ মে) রাত পৌনে ১০টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মেরাজ উদ্দিন মোল্লা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31