IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদি
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> চাষিদের জনপ্রিয়তায় কাটিমন আম

চাষিদের জনপ্রিয়তায় কাটিমন আম

ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর আমের খ্যাতি ছড়িয়ে আছে দেশ থেকে বিদেশেও। এ অঞ্চলে বিখ্যাত ফজলি, গোপালভোগ, ক্ষীরসাপাত, লক্ষণভোগ ল্যাংড়া, আম্রপালি ও আশ্বিনাসহ নানা প্রজাতির আম বাগান রয়েছে। আমচাষ অন্যান্য ফসলের চেয়ে বেশী লাভজনক হওয়ায় অনেকই এখন উন্নত জাতের আম বাগান তৈরিতে আগ্রহ করছেন। তবে গত বছর থেকে চাষিরা নতুন জাতের বারোমাসি আম কাটিমন চাষে বেশী আগ্রহী হচ্ছেন।

এর কারণ হিসাবে চাষিরা বলছেন, মৌসুমে সকল আম বাজারে আসে। তবে কাটিমন জাতের আম মৌসুম ছাড়াও বাকি সময়ে পর্যাপ্ত পরিমান আম ধরে। এতে লাভের পরিমান কয়েকগুন বেশী পাওয়া যায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা গোলাম সাকলাইন বলেন, গত বছর উপজেলার তিনটি ইউনিয়ন এলাকায় প্রায় ১২ একর জমিতে বানিজিক ভাবে কাটিমন জাতের এই বারোমাসি আম চাষ করা হয়েছে। আর ওই বাগান গুলোতে নিয়মিত পরিচর্যা করায় আশানুরুপ আম ধরছে। বর্তমানে আম গুলো মৌসুমের চেয়ে কয়েকগুন বেশী দরে বিক্রি হচ্ছে। এতে করে এ বছর স্থানীয় চাষিদের আগ্রহ অনেক বেশী দেখা যাচ্ছে। চাষিরা এবার বানিজিক ভাবে বাগান করতে প্রাথমিক ভাবে প্রায় দুইশত একর জমি নির্বাচন করেছেন।

জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামের আমচাষি শাখাওয়াত হোসেন মুন্সি বলেন, প্রায় প্রতিবছরই নতুন জাতের আমের জাত বাজারে আসছে। তবে এই অঞ্চলের চাষিরা আমের গুনগত মান যাচাই করেই বাগান তৈরি করেন। সে হিসাবে কাটিমন আম খুবই সুস্বাদু ও আঁশবিহীন। আর সঠিক নিয়মে পরিচর্যা করতে পারলে মৌসুম ছাড়াও বছরে আরও দুইবার আম ধরছে। যার কারনে গত বছর থেকেই অনেক চাষিরা বারোমাসি এই কাটিমন জাতের আম বাগান করতে বেশী আগ্রহ দেখাচ্ছেন।

তিনি বলেন, এবার ব্যাক্তিগত ও বিভিন্ন নার্সারিতে কাটিমন জাতের আমের চারা পর্যাপ্ত উৎপাদন করা হচ্ছে।

জিউপাড়া গ্রামে কাটিমন আম চাষি আসাদুজ্জামান আসাদ বলেন, গত বছর প্রায় দুই একর জমিতে কাটিমন জাতের আমের চারা রোপন করা হয়েছে। এ বছর (মৌসুম ছাড়া) বেশীরভাগ গাছে দুই চারটি করে আম এসেছে। এখন প্রায় সকল গাছে আবারো মুকুল এসেছে। বর্তমানে কাটিমন আম প্রতি কেজি ২৫০ থেকে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি বলেন, বাজারে কাটিমন জাতের আমের চাহিদা অনেক। সেই সাথে এই আমের বাগান করতেও অনেকে আগ্রহী হচ্ছেন। বর্তমানে আমার ব্যাক্তিগত নার্সারিতে কয়েক হাজার কাটিমন জাতের চারা তৈরি করা হচ্ছে। চারা গুলো এবার নিজেস্ব জমিতে রোপন করা হবে। আর বাকি চারা গুলো পরিচিত কয়েকজন কিনতে চেয়েছেন।

চারা উৎপাদনকারী খালেদ হোসেন বলেন, আমার নার্সারিতে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ লাখ আমের চারা রয়েছে। এরমধ্যে কাটিমন জাতের চারা আছে প্রায় ৫০ হাজার। তবে গত মাসেই কাটিমন জাতের সকল আমের চারা বিক্রি হয়ে গেছে।

তিনি বলেন, বর্তমানে বাজারে প্রতিটি কাটিমন আমের চারা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা দরে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভূঁইয়া বলেন, আম চাষ এ অঞ্চলের একটি লাভজনক ও বানিজিক ফসল। এরমধ্যে বারোমাসি কাটিমন জাতের নতুন এই আম স্থানীয় চাষিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এই আম সিজন ও আনসিজনে সমপরিমান ধরে। এর স্বাদ ও গুনগত মানও খুবই ভালো। গত বছর থেকে অনেক চাষিরা কাটিমন জাতের আম বাগান করছেন। আশা করা যায় আগামি দুই তিন বছরের মধ্যে কাটিমন আমের চাষ ব্যাপক বিস্তর ঘটবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930