IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজশাহী >> রাসিকের জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের জায়গা ব্যবহার বিষয়ক সভা

রাসিকের জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের জায়গা ব্যবহার বিষয়ক সভা

রাজশাহী সিটি কর্পোরেশন

রাজশাহী সিটি কর্পোরেশন। ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : কোর্ট স্টেশন মোড় হতে হড়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় সিটি বাইপাস রাস্তার উত্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের জায়গা ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভায় প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। রাজশাহী সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে এগিয়ে নিতে আয়ের নতুন নতুন খাত সৃষ্টি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছেন। পাবলিক প্রাইভেট পাটর্নারশীপের মাধ্যমে ইতোমধ্যে নগরীতে নির্মাণাধীন স্বপ্নচুড়া মার্কেটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। সাহেববাজার মুড়িপট্টিতে মার্কেটের কাজ শেষ হয়েছে। সিটি সেন্টার নির্মাণ কাজ শেষ হয়েছে। আরও কয়েকটি মার্কেটের কাজ এগিয়ে চলেছে।

তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের ফাঁকা জায়গায় বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে কোর্ট স্টেশন মোড় হতে হড়গ্রাম পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় সিটি বাইপাস রাস্তার উত্তরে কর্পোরেশনের নিজস্ব জায়গায় ব্যবসারত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে নির্মিত দোকানঘর ব্যবহারের অনুমতি প্রদানের বিষয়ে আজকের এ সভা।

সভায় জানানো হয়, সেখানেও আগামীতে মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সভায় বক্তব্য দেন, রাসিকের ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সচিব মোঃ মশিউর রহমান।

সভায় রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ই-সাঈদ, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা ওয়ালিদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31