ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরে ব্র্যাক অফিসে ১২ জন ক্লায়েন্ট কে নিয়ে ক্লায়েন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে ব্র্যাক সেলফ কর্মসূচির আয়োজনে এ ওয়ার্কশপ করা হয়।
উক্ত ক্লায়েন্ট ওয়ার্কশপটি পরিচালনা করেন, রাজশাহী আর/ও সেলপের জেলা ব্যবস্থাপক ত্রীদিপ চন্দ্র গোলদার।
এসময় উপস্থিত ছিলেন, এলাকা ব্যবস্থাপক (দাবি) কামাল হোসেন, মোহনপুর ইউপিজি’র শাখা ব্যবস্থাপক নাসির হোসেন।
ওয়ার্কশপটি সার্বিকভাবে সহযোগিতা করেন, মোহনপুর ব্র্যাক অফিসের অফিসার সেলফ রোজিনা আক্তার।
পরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে লালকার্ড প্রদর্শন করে কিছু শ্লোগান বলা হয়, অন্যায় অবিচার আর নির্যাতন, কেউ করিলে রুখবো মোরা সবাই মিলে।
ব্র্যাকের সেলপ কর্মসূচি আছে পাশে, ভয় ডর রুখবো মোরা আত্নবিশ্বাসে। আমরা নারী আমরা পারি, বিশ্বটাকে জয় করিতে। আজ থেকে সকল হাত করিব এক সাথে, গড়িব সুখের জীবন থাকিব শান্তির নিরালায়।


