IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজশাহী >> লিড নিউজ >> মোহনপুরে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

মোহনপুরে সড়ক দূর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ২

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর খড় বোঝাই ভুটভুটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য ও ইমাম নিহতের ঘটনা ঘটেছে।

প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে নিহত সেনা সদস্য মোঃ পলাশ (২১) নওগাঁ জেলা মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মোঃ মমতাজুল ইসলামের ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্টে কর্মরত। নিহত অপরজন আব্দুল কুদ্দুস (৪০) একই জেলার রানীনগর উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে। তিনি একজন ইমাম। মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ড্রাইভার মোঃ বদিউজ্জামান (৩৭), ভুটভুটি ড্রাইভার মোঃ নাজমুল ইসলাম (২৬) ও হেলপার নয়ন (২৪) কে আটক করেছে।

সিএনজি ড্রাইভার মোহনপুর উপজেলার মাটিকাটা গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে। ভুটভুটি ড্রাইভার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ছাতমা হঠাতপাড়া গ্রামের নহির উদ্দিনের ছেলে। হেলপার একই উপজেলার শ্যামপুর গ্রামের মৃত ফায়েজ উদ্দিনের ছেলে।

ঘটনাসুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী থেকে নওগাঁ’র উদ্দেশ্যে
যাওয়ার পথে মোহনপুর থানাধীন মোহনপুর সরকারি হাসপাতাল গেটে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজি অপর একটি মাহেন্দ্রা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা খড় বোঝাই ইঞ্জিন চালিত ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি গাড়িতে থাকা সেনা সদস্য ও ইমাম রাস্তায় সিটকে পড়ে রক্তাক্ত জখম হয় এবং সেখানেই মারা যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত দুইজনের লাশ হাসপাতালে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে ভুটভুটি গাড়ি আটক করে থানায় নিয়ে আসেন। দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ঘটনাস্থলে রয়েছে। এনিয়ে মোহনপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একইদিনে তিনজনের প্রাণহানি হয়েছে।

মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান জানান, সড়ক আইনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলমান।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31