ধূমকেতু প্রতিবেদক : মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৩টি পল্লী সমাজের ০৬ জন নেত্রীকে নিয়ে অনলাইন ভার্চুয়াল ইউসিএফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সকাল ১০ টার দিকে এ অনলাইন ভার্চুয়াল ইউসিএফ মিটিং এর মাধ্যমে মুক্ত আলোচনা করা হয়।
ইউসিএফ এর মূল আলোচনায় ছিলো, করোনাভাইরাস প্রতিরোধে বর্তমান পরিস্থিতিতে পল্লী সমাজের ভূমিকা ও করনীয়, সকল প্রকার নির্যাতন সহ নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিকার ও প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহন (বাল্যবিয়ে), নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন, সরকারি বেসরকারি সেবাসম্পদ প্রাপ্তিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে নিবিড় যোগাযাগ স্থাপন, পল্লীসমাজ সংগঠন অনেক কাজ চলমান রেখেছেন।
তবে সামনে তারা উল্লেখযোগ্য কিছু কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, শীতবস্ত্র আদায়,মানববন্ধন ও র্যালি হাত ধোয়া ক্যাম্প, সাবান ও মাস্ক বিতরন, অসহায় ও দরিদ্রদের ত্রান বিতরন, করোনার টিকা নিতে নিবন্ধন সহ অন্যান্য কাজ করবেন তারা।
মোহনপুর ব্র্যাক অফিসের অফিসার সেলপ রোজিনা আক্তারের সার্বিক সহযোগিয়ায় আলোচনা করেন, বাকশৈল ২ নং পল্লী সমাজের সভাপ্রধান শিরিনা, সম্পাদিকা পিয়ারা, গোপইল ১৪ নং পল্লী সমাজের সভাপ্রধান ঝর্না বেগম, সম্পাদিকা লাবনী খাতুন, ধামিন নওগাঁ পল্লী সমাজের সভাপ্রধান রোজিনা বেগম, সম্পাদিকা সুরমা।


