ধূমকেতু প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার বাদ আসর রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।
সভা পরিচালনা করেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বকুল ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, সহ সভাপতি সেন্টু, সাইদুল ইসলাম ও আক্তার।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, শিমুল, আনোয়ার, শুভ, সম্রাট, ছাত্রদলের রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সদস্য সচিব মৃদুলসহ স্বেচ্ছাসেবক দল মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীবৃন্দ।


