IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> রাজশাহী >> রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণে প্রাথমিক কাঠামো নকশা প্রণয়ন কারিগরী কমিটির সভা

রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণে প্রাথমিক কাঠামো নকশা প্রণয়ন কারিগরী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বর্নালী মোড়ে ফ্লাইওভার নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে প্রাথমিক কাঠামো নকশা প্রণয়ন বিষয়ে গঠিত কারিগরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম।

সভায় জানানো হয়, বর্নালী মোড় উড়াল সেতুটির দৈর্ঘ্য হবে ৪শ ৩০ মিটার আর প্রস্থ হবে ৭শ মিটার ৩০ মিটার। দৃষ্টিনন্দন দুই লেনের এ উড়াল সেতুটি নির্মিত হলে নাগরিকদের চলাচলের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে। বহুলাংশে যানজট দুর হবে।

প্রকল্প পরিচালক নুর ইসলাম তুষার জানান, রাজশাহী মহানগরীর উন্নয়নে চলমান উন্নয়ন কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নে নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ণে জোর তাগিদ দিয়েছেন। এ লক্ষ্যে প্রকল্পের সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মুর্শেদ জানান, নগরীর অন্যতম ব্যস্ত এলাকা বর্ণালী মোড় সকাল-বিকেল অফিস সময়ে অত্যন্ত যানজট সৃষ্ট হয়। পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের বিভিন্ন সময় অপেক্ষা করতে হয় অনেকক্ষণ। যানজট নিরসনে রাজশাহী সিটি কর্পোরেশন নগরীর এ রকম ব্যস্ততম এলাকায় পর্যায়ক্রমে আরও কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। বর্নালীর মোড়ে উড়াল সেতুর নির্মাণ কাজের টেন্ডার প্রক্রিয়া আগামী জানুয়ারিতে শুরু হবে।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, রুয়েটের প্রফেসর ড. রবিউল আওয়াল, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এ্যাডভাইজার আশরাফুল হক, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (সেতু) শরিফুল আলম, পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার চন্দন কুমার বসাক, সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সাব্বির সিদ্দিক, সহকারী প্রকৌশলী তানজির রহমান, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31