IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> প্রবাস >> সু চির দলের নবনির্বাচিত এমপিকে গুলি করে হত্যা

সু চির দলের নবনির্বাচিত এমপিকে গুলি করে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন দল এনএলডির নবনির্বাচিত এমপি হতিকে জাও’কে গুলি করে হত্যা করেছে বন্দুকদারী। খবর-রয়টার্স।

শনিবার শান রাজ্যে তাকে দোকানের সামনে গুলি করে অজ্ঞাত বন্দুকধারী। হামলাকারীকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় রোববার সু চির দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এটিকে রাজনৈতিক সহিংসতা বলে উল্লেখ করা হয়েছে।

দলের মুখপাত্র মিও নায়ান্ত জানিয়েছেন, কায়াউকমি শহরে বাড়ির পাশে একটি দোকান পরিচালনা করতেন এ নবনির্বাচিত সংসদ সদস্য।সেই দোকানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয়।

মিও বলেন, ‘এক জন গ্রাহক আসায় তিনি দোকানের বাইরে গিয়েছিলেন। ওই গ্রাহকই তাকে গুলি করে। আমরা সহিংসতার নিন্দা জানাই, বিশেষ করে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা, যা ভবিষ্যতের জন্য খারাপ।’

মিয়ানমার টাইমস জানিয়েছে, মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যক্তি তার দোকানে সামনে এসে পৌঁছায়। এ সময় একজন সংসদ সদস্যকে গুলি করে। গুলি তার বুকের ডান পাশে লাগে। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান।

গত ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ৫০ বছর বয়সী জাও জয়লাভ করেন।

এছাড়া এই নির্বাচনে বিপুল ভোটে জয় পায় অং সা সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। দেশটির সেনা সমর্থিত বিরোধী দল অবশ্য পুনরায় নির্বাচন দাবি করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31