IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’
Home >> লিড নিউজ >> প্রবাস >> ‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’

‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের পক্ষ থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলে সতর্ক সংকেত বা সাইরেন বাজার পরপরই ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হানে।

ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় জারজির শহরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। হামলায় বেশ কিছু আবাসিক ভবন এবং রাস্তায় থাকা যানবাহন দুমড়েমুচড়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ধ্বংসস্তূপের চিত্র ফুটে উঠেছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানিয়েছে, তারা মোট ৫৮ জনকে চিকিৎসা দিয়েছে। আহতদের মধ্যে ৩৪ বছর বয়সী এক নারীর পিঠে স্প্লিন্টারের আঘাত লেগেছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। এছাড়া কাঁচের আঘাতে আহত হয়েছে ১৭ বছরের এক কিশোরী। অধিকাংশ মানুষই আতঙ্কে অথবা ছোটখাটো আঘাতের কারণে প্রাথমিক চিকিৎসার শরণাপন্ন হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক ঘোষণায় জানিয়েছে, ইসরায়েল লক্ষ্য করে তারা পুনরায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময়ে লেবানন সীমান্ত থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে দাবি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31