IMG-LOGO

বুধবার, ১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রাচীর ছাড়া শেষ ৪ লাখ টাকার কাজ! বদলগাছীতে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ; তদন্ত দাবি স্থানীয়দেরমান্দার খেতেই নষ্ট তিন বিঘার বোরো ধানকর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাবাগমারায় যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগমোহনপুরে ৩৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তাররাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটকগোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: বিভাগীয় কমিশনার ও ডিআইজিপোরশায় আইন শৃঙ্খলা কমিটির সভামাদক ও চোরাচালান রোধে হুঁশিয়ারিবায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসকজানি না এতো সম্পদ নিয়ে আমি কী করবএইচএসসি শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারজুলাইয়ে ৩৬ দিনের এনসিপির কর্মসূচি ঘোষণাআজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায়বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা আপিল বিভাগে বাতিল, শপথ নিতে পারবেন নাটাইব্রেকারে নেদারল্যান্ডস বিদায়, শেষ ষোলোয় মরক্কো
Home >> টপ নিউজ >> প্রবাস >> হরমুজ প্রণালিতে নিরাপত্তা চায় ভারত, আটক ৩ জাহাজ ছাড়ার দাবি ইরানের

হরমুজ প্রণালিতে নিরাপত্তা চায় ভারত, আটক ৩ জাহাজ ছাড়ার দাবি ইরানের

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় পতাকাবাহী বা ভারত অভিমুখী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে চায় ভারত। বিনিময়ে গত ফেব্রুয়ারিতে জব্দ করা তিনটি ট্যাঙ্কার ছেড়ে দেওয়ার জন্য ভারতের কাছে দাবি জানিয়েছে ইরান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

নিজেদের জলসীমার কাছাকাছি থাকা অবস্থায় ইরান-সংশ্লিষ্ট ওই ট্যাঙ্কার তিনটি জব্দ করেছিল ভারত। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, জাহাজগুলো নিজেদের পরিচয় গোপন বা পরিবর্তন করেছিল এবং সমুদ্রপথে অবৈধভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তরের কাজে যুক্ত ছিল।

হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভারতের মুম্বাই বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী এই ট্যাংকারের সামনে দাঁড়িয়ে খবর জানাচ্ছেন সাংবাদিকেরা। ১২ মার্চ ২০২৬হরমুজ প্রণালি পাড়ি দিয়ে ভারতের মুম্বাই বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী এই ট্যাংকারের সামনে দাঁড়িয়ে খবর জানাচ্ছেন সাংবাদিকেরা। ১২ মার্চ ২০২৬। ছবি: সংগৃহীত

সংশ্লিষ্ট এক ইরানি কর্মকর্তার সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, তেহরান নির্দিষ্ট কিছু ওষুধ ও চিকিৎসাসরঞ্জাম সরবরাহেরও অনুরোধ জানিয়েছে। ওই সূত্র জানায়, বিষয়টি নিয়ে আলোচনা করতে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লিতে থাকা ইরান দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ভারতীয় কর্মকর্তাদের মতে, সম্প্রতি দুটি ভারতীয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। এর মধ্যে একটি গতকাল পশ্চিম ভারতে ফিরে এসেছে।

ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালির উভয় পাশে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

ভারতীয় জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে আলোচনার বিষয়ে জানতে চাইলে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাম্প্রতিক এই তৎপরতা দুই দেশের ‘দীর্ঘদিনের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্কেরই’ প্রতিফলন। তিনি এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, এই আলোচনার বিনিময়ে কোনো কিছুরই আদান-প্রদান করা হচ্ছে না।

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে পুরো অঞ্চলজুড়েই পাল্টা হামলা চালিয়ে আসছে তেহরান। এর অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোতেও হামলা চালানো হয়। এতে তিন ভারতীয় নাবিক নিহত ও একজন নিখোঁজ হয়েছেন।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে একটি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ট্যাংকারহরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে একটি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ট্যাংকার। ছবি: সংগৃহীত

গত সোমবার ভারত জানিয়েছে, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভারতীয় পতাকাবাহী অন্তত ২২টি জাহাজ এবং ৬১১ জন ভারতীয় নাবিক অবস্থান করছেন। একটি ভারতীয় সূত্র জানিয়েছে, ওই জাহাজগুলোর মধ্যে ছয়টিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রয়েছে। রান্নার গ্যাসের ঘাটতি মেটাতে ভারত এই জাহাজগুলোকে সবার আগে পার করার বিষয়ে আগ্রহী।

ভারতের মোট এলপিজি আমদানির প্রায় ৯০ শতাংশই আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930