IMG-LOGO

মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপসিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও গবেষণার আগ্রহ বাড়াতে পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহীর তেরখাদিয়ায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর উদ্যোগে এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী ধারণা, গবেষণাধর্মী প্রকল্প ও সৃজনশীল কার্যক্রম উপস্থাপন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সুযোগ পায়। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজেদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতা তুলে ধরার সুযোগ পায় তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহী ল্যাবরেটরিজের পরিচালক ড. মো. হাবিবুর রহমান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এম. মোরশেদ জামান মিয়া, ড. জহিরুল ইসলাম ফারুক, মো. আরিফ আল-মাসুদ ফারুকী, রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতেক আলী এবং রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব তৈরি, বিজ্ঞানভিত্তিক চিন্তাচর্চা, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31