IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বে একদিনে করোনার সংক্রমণ শনাক্তের রেকর্ড

বিশ্বে একদিনে করোনার সংক্রমণ শনাক্তের রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক আশঙ্কার খবর জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে একদিনে ৩ লাখ ৩৮ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। ডিসেম্বরে চীনে প্রথমবারের মতো ভাইরাসটির সংক্রমণ শনাক্তের পর এর আগে একদিনে এত মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়নি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার রেকর্ড সংক্রমণ শনাক্তের দিনে ভারতে নতুন শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫২৪ জন। এরপর সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে শীর্ষ আক্রান্ত দুই দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে এই সময়ে ৪১ হাজার ৯০৬ এবং ব্রাজিলে ৩৮ হাজার ৯০৪ জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

অবশ্য টানা এক মাস ধরে বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা দেশ ভারতে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে এক সময় করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র ইউরোপে ফের বেড়েছে সংক্রমণ।

ডব্লিউএইচওর জানিয়েছে, বিশ্বে কোভিড-১৯ রোগী শনাক্তের আগের রেকর্ডটি হয়েছিল গত ২ অক্টোবর। ওইদিন বিশ্বজুড়ে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়।

বিশ্বে একদিনে রেকর্ড সংক্রমণ শনাক্ত হওয়ার ক্ষেত্রে ইউরোপের বড় ভূমিকা রয়েছে বলে শঙ্কার কথা জানাচ্ছে সংস্থাটি। ইউরোপে এক দিনে ৯৬ হাজার ৯৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ইউরোপে এক দিনে করোনা রোগী শনাক্তের সর্বোচ্চ সংখ্যা এটা।

এ ছাড়া বৃহস্পতিবার বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৩৪১ জন। ভাইরাসটিতে সংক্রমিত ১০ লাখ ৬২ হাজার ৭৫ জন মারা গেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31