IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিজেপির নবান্ন অভিযানে পুলিশের রঙিন স্প্রে, ক্ষুদ্ধ নেতাকর্মীরা

বিজেপির নবান্ন অভিযানে পুলিশের রঙিন স্প্রে, ক্ষুদ্ধ নেতাকর্মীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের ক্ষমতাসীন বিজেপির নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান থেকে রাসায়নিক মিশ্রিত রঙিন পানি স্প্রে করেছে দেশটির পুলিশ। সাঁতরাগাছির এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতাকর্মীরা। এর আগে ওই রঙ কাশ্মীরিদের বিক্ষোভ দমনে ব্যবহার করেছিল ভারতীয় পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে জানানো হয়, পুলিশের জলকামান থেকে রাসায়নিক মিশ্রিত রঙিন তরল স্প্রে করার অভিযোগে শুক্রবার মানবাধিকার কমিশনে চিঠি পাঠিয়েছে এপিডিআর।

তাদের দাবি, হাওড়া জেলা পুলিশের এই কাজ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে। কারণ এতে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। একই অভিযোগ বিজেপি তুলেছিল বৃহস্পতিবারই। তাদের এক নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে এর ফলে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ওই দিনই হাসপাতাল তাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, জলকামান থেকে হোলির রং ছোড়া হয়েছে। রাসায়নিক নয়। সরকারের মতে, এই ধরনের রং ব্যবহারের নজির আছে।

এ ঘটনায় বিভিন্ন মহলে ক্ষোভ, প্রতিবাদ ছড়িয়ে পড়ে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বলেন, ‘কেউ কেউ বলছেন, ছ’মাস পরেও এই রঙের রাসায়নিক প্রতিক্রিয়া হতে পারে। এ একবার কাশ্মীরে ব্যবহার হয়েছিল। কী এমন হল যে বিজেপি কর্মীদের সন্ত্রাসবাদী মনে হল?’’

বিজেপিও এ নিয়ে মামলার কথা ভাবছে। তৃণমূল এ নিয়ে কিছু বলতে চায়নি। ক্ষমতাসীন বিজেপির এক নেতা বলেন, ‘‘এটা পুলিশ-প্রশাসনের বিষয়।’’

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মোদী সরকার অন্যত্র এ কাজ করে। এ রাজ্যে তা হবে কেন? তিন বছর আগে বামেদের নবান্ন অভিযানেও এইরকম রং ব্যবহার করা হয়েছিল। তখনও তৃণমূল নীরব ছিল।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31