IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়
Home >> টপ নিউজ >> প্রবাস >> শব্দবোমা ফাটালেন ওবামা

শব্দবোমা ফাটালেন ওবামা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা অনুকূল জনমত জরিপ সত্ত্বেও আত্মতুিষ্ট’তে না ভোগার জন্য বাইডেনের সমর্থকদের সতর্ক করে শব্দবোমা মেরেছেন।

আগামী ৩ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষিতে ওবামা বুধবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পক্ষে একটি কার র‌্যালিতে অংশ নেন। বাইডেনের সমর্থনে এটি ছিল তার প্রথম প্রকাশ্য সমাবেশ।

তিনি ২০১৬ সালে ট্রাম্পের বিস্ময়কর বিজয়ের কথা তুলে ধরে সে সময়ের ভুল জনমত জরিপের বিষয়েও সতর্ক করেন।

ওবামা বলেন, আমরা আত্মতুষ্ট হতে পারি না। এই জনমত জরিপকে আমি পাত্তাই দিচ্ছি না।

ওবামা তার বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ট্রাম্প নিজেকে অযোগ্য প্রমাণ করেছেন। তিনি যে তার দায়িত্ব গুরুত্বের সঙ্গে নিতে জানেন না সেটাই তিনি প্রমাণ করলেন।

তিনি আরো বলেন, এটি কোন রিয়েলিটি শো নয়। আসলেই বাস্তবতা।

ওবামা বলেন, জনগন যদি মনে করে আমাদের নেতারা সম্ভবত প্রতিদিনই মিথ্যে বলছেন তাহলে গণতন্ত্র কাজ করবে না। আর আমরা নিশ্চল হয়ে পড়ব।

ওবামা যুক্তি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে ট্রাম্পের প্রেসিডেন্সি শুধু সেটাই পাল্টে দেয় নি। একই সঙ্গে মার্কিনিরা রাজনীতিকে যেভাবে অনুধাবন করেন তিনি তা পাল্টে দিয়েছেন।

ওবামা বলেন, আমি কখনো ভাবি নি যে, ট্রাম্প আমার দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন বা আমার নীতি অব্যাহত রাখবেন। কিন্তু প্রত্যাশা করেছিলাম দেশের স্বার্থে তিনি প্রেসিডেন্সির দায়িত্বটাকে গুরুত্ব দিয়ে নেবেন। কিন্তু তা হয়নি। তিনি নিজেকে এবং তার বন্ধুবান্ধবদের স্বার্থ ছাড়া কোনো কাজ করেননি অথবা অন্যকে কোনো সাহায্য করেননি।

এদিকে, আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে সামনের দুই প্রার্থী ডনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে চূড়ান্ত দফা টেলিভিশন বিতর্ক হওয়ার কথা।
এসএ/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930