IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীরপ্রতারণার শিকার নার্গিসের ১১ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতাবর্তমান সরকার কথা নয়, কাজে বিশ্বাসী : আবু সাইদ চাঁদ এমপিসিংড়ায় আবাদি জমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ডশাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটরবিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পত্নীতলায় আমণ চাষে লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশী

পত্নীতলায় আমণ চাষে লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশী

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : শস্য ভান্ডার খ্যাত জেলার উত্তর-পশ্চিমে ভারতের সীমান্ত ঘেসা বরেন্দ্র জনপদ পত্নীতলা উপজেলায় এবার রোপা আমণ ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনূকূলে থাকায় ভাল ফলন ও দাম পেয়ে খুশি কৃষককূল।

সরজমিনে দেখা যায়, উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়েনের সর্বত্র এখন মাঠে মাঠে কৃষকের সোনালী স্বপ্ন আমণ ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিকেরা । বসে নেই কৃষানীরাও। চলছে ঘরে ঘরে নব্বানের উৎসব, কৃষকরা তাঁদের স্বপ্নের সোনালী ফসল ঘরে তুলতে উঠে-পড়ে লেগেছে। কৃষকরা জানায় এবার আমণ চাষে সার কীটনাশক শ্রমিক হালচাষ সময়মতো কাজে লাগাতে পেরে এবং পরিচর্যা করতে পেরে ধানের আবাদ ভালো হয়েছে, পানির সঙ্কট হয়নি।

তবে অনেক কৃষক জানিয়েছেন এবার ধানের রোগ বালাই দমনে তাঁদের অতিরিক্ত খরচ হয়েছে। এতে প্রতিটি কৃষকের মোটা অংকের বাঁকী হয়েছে কীটনাশকের দোকানগুলোতে। নতুন ধান ঘরে তুলে ঋণ মহাজন পরিশোধ করবেন বলে জানায় কৃষকরা।

উপজেলার নজিপুর ইউনিয়নের নাদৌড় গ্রামের কৃষক উম্মত, সুকুমল, সামসদ্দীন, হাবিবুর সহ অনেকেই জানান, প্রতি বিঘায় ৫১ জাতের ধান ১৮ থেকে ২৩ মণ পর্যন্ত তবে বেশীরভাগ কৃষকের ১৪ হতে ২০ মণ ফলন হয়েছে।

পাটিচরা ইউনিয়েন কৃষক বিঞ্চু পদ, শাহাজাহান আলী, হারুনুর রশীদ, নজিপুরের শিতেন চন্দ্র কৃষ্ণপুরের হবিবর রহমান সহ অনেকে বলেছেন ওই সব মহাজনি ঋণ এর কথা। চলতি মওসুমে প্রতি বিঘায় ১৬ হতে ২০ মন পর্যন্ত ধানের ফলন পাচ্ছেন কৃষকেরা। স্থানীয় আড়ৎগুলোতে প্রতিমন ধান ১ হাজার হতে ১১শ টাকায় ক্রয় বিক্রয় হচ্ছে। কৃষকরা ধান বিক্রয় করে মহাজনি ঋণ পরিশোধ করে বোরোর প্রস্তুতি নিচ্ছেন অনেকে। এদিকে তেলের ডিজেলের দাম বৃদ্ধি হওয়াই আগামী বোরো মৌসুমে জমি চাষ ও সেচ মূল্য বৃদ্ধির শঙ্কায় আছেন তারা।

প্রতিবিঘা ধান কাটার খরচ চুক্তিতে ১৬শ থেকে ২হাজার, খুচরা রোজ নারী শ্রমিক ২৫০ টাকা পুরুষ ৩শ -৪শ টাকা এছাড়া জমি হতে ধান বাড়ীতে নিয়ে যাওয়া ট্রলি বা ভ্যান খরচ, মাড়ায় খরচ।

পত্নীতলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মওসুমে ২৮ হাজার ২শ ৫৬ হে.ক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ২৭ হাজার ২শত হেক্টর। উপজেলার ১ হাজার হে.ক্টর জমি আমবাগান তৈরি হয়েছে। জমি কম হলেও ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭৪হাজার ৪৪০ মেট্রিক টন । অতিরিক্ত উৎপাদন বেড়েছে আরো ৯৫হাজার মেট্রিক টন।

পত্নীতলায় ব্রি ধান ৩৪, ৪, ৫১, ৫২, ৬২, ৭২, ৭৪ স্বর্ণা ৫ ও দেশীয় চিনি আতব চাষ করেছেন কৃষকেরা। পত্নীতলায় শতকরা ৬০ ভাগ ধান কাটা মাড়াই হয়েছে।

আশা করা যায়এক সপ্তাহ ১০ দিনের মধ্যে কাটা শেষ হতে পারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার বলেন, ধানের বাম্পার ফলন হয়েছে, কৃষকরা সময় মতো সার বীজ কীটনাশক ও কৃষি সহযোগীতা পেয়ে ধানের উৎপাদন বেড়েছে। রবিশস্য মৌসুমের জন্য ৪ হাজার ৯শত জন কৃষক কে গম, ভূট্টা, সরিষা, সয়াবিন, কালায়, পেঁয়াজ, বাদামসহ ইত্যাদি বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ সব সময় কৃষকের পাশে আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930