IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়ি
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> মহাকাশ ভ্রমণে যাচ্ছে ব্লু ওরিজিন

মহাকাশ ভ্রমণে যাচ্ছে ব্লু ওরিজিন

ধূমকেতু নিউজ ডেস্ক : ছয় যাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে জেফ বেজোসের সংস্থা ব্লু ওরিজিন। সব কিছু ঠিক থাকলে আগামী ৪ আগস্ট মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে ভ্রমণে ব্যবহৃত মহাকাশযান ‘দ্য নিউ শেফার্ড’। ভ্রমণের সময়কাল হবে মাত্র ১০ মিনিট। চলতি বছরে এটি হবে ব্লু ওরিজিনের তৃতীয় মহাকাশ ভ্রমণ।

বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লঞ্চসাইট ওয়ান থেকে ছাড়বে মহাকাশযানটি। ভ্রমণের ওই ১০ মিনিট ভারশূন্য অবস্থায় পৃথিবীর বাইরে থেকে পৃথিবীকে প্রত্যক্ষ করা এবং মহাকাশ দেখার অভিজ্ঞতা পাবেন যাত্রীরা।

ছয় যাত্রীর মধ্যে এই ভ্রমণে থাকবেন একজন মিশরীয় এবং একজন পর্তুগালের নাগরিক। এই প্রথম দেশ দুটি থেকে কেউ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন। তবে আরও চমকপ্রদ বিষয় হচ্ছে ব্রিটিশ-আমেরিকান পর্বতারোহী ভ্যানেসা ও ব্রায়েনের মহাকাশ যাত্রা।

ব্লু ওরিজিন থেকে জানানো হয়েছে, স্থল, জল এবং বাতাসের চরম অভিজ্ঞতার সঙ্গে চলা প্রথম নারী ভ্যানেসাই। ‘এক্সপ্লোরার্স এক্সট্রিম ট্রাইফেক্টা’ অর্জন করে গিনেস বুকে নাম লেখাতে চলেছেন তিনি।

ভ্যানেসা ছাড়াও এই ভ্রমণে যাচ্ছেন ডিউড পারফেক্টের সহ প্রতিষ্ঠাতা কোবি কটন, পর্তুগিজ মারিও ফেরেইরা, প্রযুক্তি জগতের বড় নাম ক্লিন্ট কেলি (তৃতীয়), মিশরীয় ইঞ্জিনিয়ার সারা সাব্রি এবং টেলিকম এক্সিকিউটিভ স্টিভ ইয়ং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news