IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> টেক ওয়ার্ল্ড >> ব্যতিক্রমধর্মী মোবাইল ফটোগ্রাফির জন্য ভিভো এক্স৭০প্রো

ব্যতিক্রমধর্মী মোবাইল ফটোগ্রাফির জন্য ভিভো এক্স৭০প্রো

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো’র প্রিমিয়াম স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো (৫জি)। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জেইসের সাথে সমন্বয় করে নির্মিত ভিভো এক্স৭০প্রো (৫জি) দেবে মোবাইল ফটোগ্রাফির দুর্দান্ত অভিজ্ঞতা।

ভিভো এক্স৭০প্রো (৫জি) হচ্ছে চলতি বছর বাংলাদেশে ভিভো’র সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন। জেইসের সাথে ভিভো’র সমন্বয় ডিভাইসটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তাই সংশ্লিষ্টদের প্রত্যাশা ‘ব্যতিক্রমধর্মী’ মোবাইল ফটোগ্রাফির জন্য ভিভো এক্স৭০প্রো (৫জি) নজর কাড়বে সবার।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘অপটিকস ও অপটো-ইলেকট্রনিক্সের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেইস ও ভিভো’র পার্টনারশীপ মোবাইল ফটোগ্রাফিতে অসাধারণ অভিজ্ঞতা দেবে। ভিভো এক্স৭০প্রো (৫জি) এর মাধ্যমে ভিভো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ও প্রফেশনাল ফটোগ্রাফির দূরত্ব কমিয়ে এনেছে।’

ছবি তোলায় দারুণ অভিজ্ঞতা সম্পন্ন ভিভো এক্স৭০প্রো (৫জি) তে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে থাকছে ৫০ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ১২ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ; যা ছবিকে বাস্তবের মত করে তুলতে সহায়তা করে।

পোর্ট্রেট জেইসের সাথে সমন্বয় করে ভিভো ব্যবহার করেছে আরো আকর্ষণীয় ও ক্লাসিক পোর্ট্রটে ফিচারস। এই ডিভাইসে জেইসের চারটি দুর্দান্ত পোট্রেট লেন্স ফিল্টার্ডম ব্যবহার করা হয়েছে। এগুলো হলো – বায়োটার, ডিস্ট্যাগন, প্লানার এবং সোনার।

ভিভো এক্স৭০প্রো (৫জি) রয়েছে জেইস টি* কোটিং প্রযুক্তি। ছবি তোলার সময় যা আলোর প্রতিফলন হ্রাসে কাজ করে, আলোর প্রতিফলনকে স্বচ্ছ করে লেন্সের মাধ্যমে ছবির ঘোস্টিং এবং নয়েজ কমিয়ে আনে। ডিভাইসটির রিয়ার-কোয়াড ক্যামেরা অ্যারেতে জেইসের লোগো এবং জেইস টি* কোটিং এর লেবেল বসানো আছে।

স্থির ছবি বা ভিডিও ধারণের জন্য ভিভো এক্স৭০ প্রো (৫জি)’তে আল্ট্্রা-সেন্সিং গিম্বল ক্যামেরা এবং গিম্বল স্ট্যাবিলাইজেশন ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিভো’র পক্ষ থেকে বলা হয়েছে, ভিভো এক্স৭০ প্রো (৫জি)’তে আছে ভিআইএস ৫-অ্যাক্সিস আল্ট্রা স্টেবল ভিডিও প্রযুক্তি যা গিম্বল স্ট্যাবিলাইজেশন এর ফলে দুর্দান্ত ছবি তোলা এবং ভিডিও অভিজ্ঞতা দেয়।

স্মার্টফোনটিতে আরও ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ ভিভো চিপ। রয়েছে ৪৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে ৪৪ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। এই স্মার্টফোনটির ডিসপ্লে ৬ দশমিক ৫৬ ইঞ্চি।

এছাড়া ভিভো এক্স৭০ প্রো (৫জি)-তে আছে ফানটাচ ওএস ১২। মাল্টিটাস্কিংকে আরও সহজ করার জন্য আছে স্মল উইন্ডো ফিচার। আরো আছে নতুন সংযোজন ন্যানো মিউজিক প্লেয়ার, যা ব্যবহারকারীদের ডিফল্ট মিউজিক প্লেয়ারের পাশাপাশি স্পটিফাই এবং জুক্স এর মতো বিভিন্ন অ্যাপ থেকে তাদের পছন্দের সঙ্গীতে অ্যাক্সেস করতে সরাসরি হেল্প করে।
ভিভো এক্স৭০ প্রো (৫জি) এর মূল্য ৭২,৯৯০ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31